| লেখক | এলেক্স হরমোজি |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | আত্ম-উন্নয়ন , মোটিভেশনাল ও মেডিটেশন |
| Language | বাংলা |
| Number of Pages | 192 |
| Cover Type | হার্ড কভার |
ভাবুন তো আপনার ব্যবসা চলছে ভালোই, কিন্তু হঠাৎ একদিন দেখলেন একই গ্রাহক আপনাকে আগের তুলনায় ২ গুণ, ১০ গুণ, এমনকি ১০০ গুণ বেশি টাকা দিচ্ছে। আর আশ্চর্যের বিষয় হলো, এটা করতে সময়ও লাগছে আগের চেয়ে অর্ধেক। কেমন লাগবে তখন? বিশ্বাস করুন, তখন ব্যবসা হয়ে যাবে অনেক বেশি মজার আর উপভোগ্য। এটাই হলো মানি মডেল বা অর্থ উপার্জনের সঠিক কৌশল। একটি মানি মডেলে কিছু পরিকল্পিত অফার ধাপে ধাপে সাজানো হয়েছে। মানে হলো-আপনি কী অফার করবেন, কখন করবেন আর কীভাবে করবেন-এই তিনটি জিনিস ঠিক করেই নির্ধারণ হয় আপনি কত দ্রুত আয় করতে পারবেন। লক্ষ্য একটাই: একজন গ্রাহকের কাছ থেকে এত টাকা আয় করা যাতে সেই টাকা দিয়েই অন্তত আরও দুজন নতুন গ্রাহককে ৩০ দিনের মধ্যে সামলানো যায়। এখন শুনতে সহজ লাগলেও, বাস্তবে বিষয়টা এতটা পরিষ্কার বা গোছানো হয় না। তাই আমি পুরো $১০০ মিলিয়ন মানি মডেলকে তিনটি ধাপে ভাগ করেছি: ধাপ ১: (Get Cash)- আকর্ষণীয় অফারের মাধ্যমে কম খরচে বেশি গ্রাহক আনা। ধাপ ২: (Get More Cash)- Upsell এবং Downsell অফারের মাধ্যমে একই গ্রাহক থেকে আরও আয় করা। ধাপ ৩: (Get The Most Cash) Continuity Offers ব্যবহার করে প্রতিটি গ্রাহকের মোট খরচ বাড়ানো। বাস্তবে এই বিষয়টা কিভাবে কাজ করে? প্রথমে আমি নিশ্চিত করি, গ্রাহকরা নিয়মিতভাবে আসছে। তারপর দেখি, তারা যেন নিজের খরচ নিজেরাই তুলে দিতে পারে। এরপর নিশ্চিত করি, তারা যেন অন্য গ্রাহক আনার খরচও তুলতে পারে। তারপর আমি প্রতিটি গ্রাহকের দীর্ঘমেয়াদি মূল্য সর্বাধিক করার চেষ্টা করি। সবশেষে, আমি যতটা সম্ভব বিজ্ঞাপনে বিনিয়োগ করি, যাতে ব্যবসা থেকে সর্বাধিক আয় আনা যায়। এই বই আসলে আমার cookbook-অর্থ্যাৎ টাকা বানানোর রেসিপি। এই কৌশলগুলো শিখতে আমার এক দশকেরও বেশি সময় লেগেছে। কিন্তু আপনি চাইলে মাত্র তিন ঘণ্টায় এগুলো পড়ে আয়ত্ত করতে পারবেন। তাই এই কৌশলগুলো দায়িত্বশীলভাবে ব্যবহার করুন। আর হ্যাঁ, উপভোগ করুন।