| লেখক | এলেক্স হরমোজি |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | আত্ম-উন্নয়ন , মোটিভেশনাল ও মেডিটেশন |
| Language | বাংলা |
| Number of Pages | 192 |
| Cover Type | হার্ড কভার |
ভাবুন তো, আপনার প্রতিযোগী যে দামে সার্ভিস দিচ্ছে, আপনি তার চেয়ে ২ গুণ, ১০ গুণ, এমনকি ১০০ গুণ বেশি দাম নিলেন। অদ্ভুত শোনাচ্ছে? আসলে ব্যাপারটা সম্ভব -আর মজার বিষয় হল, আপনার প্রোডাক্ট বা সার্ভিসে একটুও হাত দিতে হবে না। এক সময় আমার ব্যবসার অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে, ফ্রি সার্ভিস দিলেও মানুষ নিতে চাইত না। তখন মনে হয়েছিল কিছু একটা বদলানো দরকার, না হলে সব শেষ। কিন্তু প্রশ্ন হলো, কী বদলাব? তারপরের চার বছরে আমার জীবনটাই পালটে গেল। আগে যেখানে গ্রাহক পেতে টাকা খরচ করলেই লোকসান হতো, সেখানে পরে প্রতি ১ ডলার খরচে ৩৬ ডলার আয় হতে লাগল। এই সময়ে আমরা চারটে ভিন্ন ভিন্ন ব্যবসা- সার্ভিস, ই-কমার্স, সফটওয়্যার আর ব্রিক অ্যান্ড মর্টার বা সরাসরি দোকান মিলে ১২০ মিলিয়ন ডলারেরও বেশি বিক্রি করেছি। কাজ করেছি সাড়ে চার হাজারের বেশি ছোট ব্যবসা আর এক লাখেরও অধিক কাস্টমারের সঙ্গে। মানে কি দাঁড়াল? হ্যাঁ, এটা যে কোনো ব্যবসার জন্যই কাজ করে। আপনারটার জন্যেও। তাহলে রহস্যটা কোথায়? উত্তর: আমি আমার অফার বানানোর কৌশল পালটে ফেলেছিলাম। এই বইতে যে পদ্ধতিগুলো আছে, সেগুলো এতটাই কার্যকর যে আপনার অনুমতি ছাড়াই কাজ করতে শুরু করবে। একটা পাতার একটা টিপস ব্যবহার করলেই বইয়ের দাম উঠে আসবে, তারচেয়ে বেশি লাভও হবে। নিজের চোখেই দেখবেন। ধাপগুলো এত সহজ আর প্রত্যক্ষ যে পরের ফোন কলে আপনি নিজেই গ্রাহকের আচরণে পরিবর্তন টের পাবেন। সবচেয়ে মজার ব্যাপার হল এজন্য আপনার প্রোডাক্টে কোন কিছুই পালটাতে হবে না। আপনি যদি চান কম খরচে বেশি মানুষ আপনার বিজ্ঞাপনে সাড়া দিক, আর তারা যেন সহজেই দাম বেশি হলেও কিনতে “হ্যাঁ’ বলে তাহলে এই বইটা এখনই সংগ্রহ করুন।