Whatsapp: +8801567808596

  |  

Track Order

৩টি উপন্যাসের বই একত্রে

৩টি উপন্যাসের বই একত্রে

৳1212
৳652
ফারহীন ফারহীন। শুধু একটি মেয়ের গল্প,যার জীবন যেন দুঃখের ডায়েরি। তবে এটি শুধু একটি উপন্যাস নয়—এ যেন হৃদয়ে জমে থাকা না-বলা অনুভবের প্রতিচ্ছবি। সমাজের অগোচরে এমন অনেক ফারহীন আছে—যারা নীরবে কাঁদে, আবারও উঠে দাঁড়ায়। তাদের অভিমান, প্রশ্ন আর ক্লান্তি—সবকিছু
  লেখক   মাহিন মাহমুদ, মোরশেদা কাইয়ুমী
  প্রকাশনী

 মাকতাবাতুল হাসান

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   0
  Cover Type   Unknown Cover

ফারহীন ফারহীন। শুধু একটি মেয়ের গল্প,যার জীবন যেন দুঃখের ডায়েরি। তবে এটি শুধু একটি উপন্যাস নয়—এ যেন হৃদয়ে জমে থাকা না-বলা অনুভবের প্রতিচ্ছবি। সমাজের অগোচরে এমন অনেক ফারহীন আছে—যারা নীরবে কাঁদে, আবারও উঠে দাঁড়ায়। তাদের অভিমান, প্রশ্ন আর ক্লান্তি—সবকিছু হিজাবের আড়ালে চাপা থাকে। তারা কারও স্বীকৃতি চায় না, তারা চায় আল্লাহর দিকে ফিরে যেতে। এই উপন্যাসটা খুব বাস্তব, খুব কাছের বাস্তব। কেবল একটি কাহিনি নয়, এটি একজন মেয়ে কীভাবে নিজের চারপাশের অন্ধকার ভেদ করে পথ খোঁজে—তারই এক সাহসী আত্মকথন। ভালোবাসা, ত্যাগ, সামাজিক বাস্তবতা আর একাকিত্বের ভেতর এক শক্তিশালী নারীকণ্ঠের আবির্ভাব—এই উপন্যাসে সেই কণ্ঠ শোনা যাবে। বগি নাম্বার ত গণিত স্যার ক্লাসে পড়াচ্ছেন, ব্ল্যাক বোর্ড চকের আঘাতে ক্ষতবিক্ষত হচ্ছে। স্যার ঘেমে যাচ্ছেন কিন্তু পেছনের দুই একজন ছেলে কিছুতেই বুঝছে না। বেচারারাও চেষ্টা করছে বুঝতে কিন্তু হচ্ছে না। হঠাৎ স্যারের মনে বুদ্ধি আসলো। তিনি বললেন, তোমরা কারা কারা বুঝেছো? অনেকেই দাড়িয়ে গেলেন। তারা ভালোভাবেই বুঝেছে। এবার স্যার বললেন, তোমরা যারা বুঝোনাই এর এর কাছ থেকে বুঝে নিও। পরের দিন ক্লাসে এসে স্যার যখন জিজ্ঞেস করলেন, সবাই একসঙ্গে জানাল—হ্যাঁ, এখন বুঝে গেছে। সমবয়সী বন্ধুদের কাছ থেকে খুব সহজেই ছাত্ররা বুঝে নিল, সহজ সাবলীল ও তাদেরই ভাষায়। শিক্ষক বা বড়রা অবশ্যই বেশি যোগ্য ও অভিজ্ঞ। কিন্তু বন্ধু ও সমবয়সীরা একই রকম চিন্তাভাবনা, অভিজ্ঞতা এবং সমস্যার মুখোমুখি হয় বলে তারা সহজ, বন্ধুত্বপূর্ণ এবং বাস্তব উদাহরণ দিয়ে বোঝাতে পারে। আচ্ছা একই ভাবে কঠিন জটিল ইসলামিক নানা গাইডলাইন, মাসআলা মাসায়েল, আবশ্যক নানা বিধিবিধান যদি আমাদের দৃষ্টিভঙ্গি বা আমাদেরই ভাষায় কেউ আলোচনা করতো কেমন লাগতো? যে মেয়েটি নিকাব-হিজাবে অভ্যস্ত, কেউ কেবল সংস্কৃতি বা ঐচ্ছিক মনে করে বোরকা-হিজাবে আবৃত হয়। তাদের বাস্তব যুক্তি কী? তাদের বিরোধী যুক্তিই বা কেমন তা নিয়ে গল্পাচ্ছলে আলাপ দেওয়া হয়েছে বগি নাম্বার ত বইতে।অনেকেই মনে করেন, ভার্সিটিতে ভর্তি হলেই জীবন সফল, চিকিৎসক হলেই টাকা আর টাকা! অথচ তাদের কত সমস্যা, কত আপদ, কত প্রতিবন্ধকতা। আমরা তা দেখিই না। আপনার চোখ খোলবে যদি পড়েন বগি নাম্বার ত বই। আমাদের অনেকেই ভার্সিটিতে ভর্তি হয়েই নানা জাহিলি মতবাদ-ইজমে কৌতুহল বা বিপ্লবের জোশে জড়িয়ে পড়ে। ইসলামকে মনে করতে থাকে পশ্চাৎপদ, সেকেলে। ইসলামী বিধিবিধানকে কঠোর-নিঠুর বাড়াবাড়ি মনে করে। তাদের চিন্তার অসারতা তুলে ধরে দরদের সাথে মূলধারার সাথে যুক্ত হওয়ার চেষ্টা চালিয়েছে বগি নাম্বার ত। অনেক বোনই সন্তান নেওয়া, বিয়ে করাকে নারীত্বের বিরোধী মনে করে। পরাধীনতার প্রতীক হিসেবে ভাবে। উনাদের চিন্তার উল্টোপিঠ দেখাতে চেয়েছে বগি নাম্বার ত।অনেকেই উপন্যাসের কঠিন-জটিল শব্দচয়ন, গুরু-গম্ভীর লেখা, সন-তারিখের গোঁজামিলের কারণে উপন্যাস পড়তে চান না। আপনাদের জন্যই বগি নাম্বার ত। সাবলিল লেখা, তরুণ-যুবাদের দৃষ্টিভঙ্গি ও আমাদেরই ভাষায়। আমরা স্কুল-কলেজ-মাদ্রাসায় কতবার জার্নি বাই ট্রেন লিখেছি। নিজে কতবার সফর করেছি। আমাদেরও রয়েছে ট্রেন নিয়ে বহু স্মৃতি। এসব স্মৃতিচারণ কীভাবে ধারণ করবো, লিখবো তা জানতে হলেও আপনাকে পড়তে হবে বগি নাম্বার ত। বাসার টেবিলে কিংবা ট্রেনের বগিতে বসে খোলে বসুন হার্ড কভারে উন্নত ছাপায় অসাধারণ প্রচ্ছদ আঁকা বগি নাম্বার ত। শুরু করুন সেই স্বপ্নযাত্রা। যা আপনাকে নিয়ে যাবে জাহিলিয়াতের অন্ধকার থেকে আলোর পথে। চলুন শুরু করি জার্নি বাই ট্রেন……. একটি হারানো বিজ্ঞপ্তি (হার্ড কভার) আদির বিয়ে। নানান আয়োজন চলছে। পাত্রী নির্বাচন থেকে শুরু করে সবকিছুর পেছনে যার অবদান; তার নাম অনু, আদির ছোটবোন। বিয়ের দুইদিন আগে হঠাৎ আদির ফোনে একটা কল এলো—অনুকে কোথাও পাওয়া যাচ্ছে না!… আদি চমকে উঠল। প্রিয় বোনটির সন্ধান করতে গিয়ে একের পর এক রহস্যের সম্মুখীন হতে লাগল আদি৷ পরিচিত হলো দুই বছর আগে ঘটে যাওয়া আরও এক নিখোঁজ-দুর্ঘটনার সঙ্গে।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।