| লেখক | মিজানুর রহমান |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | জীবনী , স্মৃতিচারণ ও সাক্ষাৎকার |
| Language | বাংলা |
| Number of Pages | 379 |
| Cover Type | হার্ড কভার |
গল্পের চরিত্রগুলো কখনো রাজনৈতিক নেতা, কখনো ভণ্ডপীর, কখনো ধর্মান্ধ বা ধর্ম- ব্যবসায়ী মোল্লা-মৌলবী, কখনো রূপকের আশ্রয়ে বাঙালি চরিত্রের বীভৎস মূর্তি। কিন্তু এর কোনটিই তাঁর দেশ-কাল বহির্ভূত নয়। আবুল মনসুর আহমদ মনে করতেন, ‘সাহিত্য মানেই জন-জীবন।” ‘আর তাঁর ক্ষেত্রে এই জন-জীবন ছিল তাঁর কালের ও তাঁর সমাজের। আবুল মনসুর আহমদের যে জীবনকাল তাতে তাঁকে দীর্ঘজীবী (৮১ বছর) বলা যায়। এই দীর্ঘজীবনে সমাজ ও রাজনীতিলব্ধ অভিজ্ঞতা তিনি সাহিত্যের বিচিত্র শাখায় বিশাল ক্যানভাসে ধারণ করেছেন। তাঁর উপন্যাসে পাওয়া যায় বাঙালি মুসলমানের আত্মবিকাশের ইতিহাস। সমাজব্যবস্থার নানা সংস্কার, কুসংস্কারের চালচিত্র তিনি উপন্যাসে ফুটিয়ে তোলার সাথে সাথে সংস্কার থেকে বেরিয়ে আসার পথও বাতলে দিয়েছেন। ব্যক্তিজীবন অভিজ্ঞতার প্রত্যক্ষ ছাপের প্রতিফলনে লিখিত জীবন-ক্ষুধা ও আবেহায়াত উপন্যাস দু’খানি বিভাগ-পূর্ব ও বিভাগোত্তর বাঙালি মুসলমানের সমাজ ইতিহাসের জীবন্ত আলেখ্য হিসেবে অভিহিত করলে অত্যুক্তি হবে না।