| লেখক | মাহমুদুল হক সিদ্দীক |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | হার্ড কভার |
আরবী ভাষা শিক্ষা করার অনেক পদ্ধতি বা মেথড আমাদের চারপাশে প্রচলিত রয়েছে। তার মধ্যে বেশিরভাগ পদ্ধতি আরবী গ্রামারের ওপর নির্ভরশীল। কিছু পদ্ধতি রয়েছে শুধু শব্দ শেখার ওপর নির্ভরশীল; কিন্তু ভাষার প্রধান উপকরণ হলো বাক্য। শব্দের উপযুক্ত গাঁথুনি, বাক্যের শৈল্পিক গদ্যপ্রবাহ, সাহিত্যশৈলী দিয়ে বাক্যের শারীরিক অবকাঠামো তৈরি করা ভাষাচর্চার মৌলিক দক্ষতা বলে বিবেচনা করা হয়। কিন্তু আরবী ভাষার ফ্রেস তথা বহুল প্রচলিত বাক্যের প্রকাশভঙ্গিমার ধরণ জানা না থাকায় বাক্য গঠনে আরবী ভাষার স্বকীয়তা বজায় রেখে বাক্য তৈরি সম্ভব হয় না। বিষয়টিকে সহজ করার জন্য, শিক্ষার্থী যেন আরবী সাহিত্যে আরবী বাক্যের নিজস্ব স্বকীয়তা ঠিক রেখে প্রকাশভঙ্গি বুঝতে পারে। আরবী কথায় অনারবীয় কৃত্রিম বৈশিষ্ট্য থেকে মুক্ত হয়ে আরবী কথা বলতে যেন সক্ষম হয়, সেই উদ্দেশ্য সামনে রেখেই এই ক্ষুদ্র প্রয়াস। বইটিতে আরবী বাক্যের সৌন্দর্য ও সাহিত্য মানে উন্নীত বাক্যশৈলী, অনুশীলনের মাধ্যমে শেখানোর চেষ্টা করা হয়েছে।