| লেখক | ডক্টর শহীদুল ইসলাম ফারুকী |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 48 |
| Cover Type | পেপার ব্যাক |
বর্তমান সময়ে ইউরোপ থেকে মুসলিম বিশ্বে এমন এক ‘নতুন ইরতিদাদ’ বা ধর্মান্তরের অনুপ্রবেশ ঘটেছে। যাতে বিশ্বাস করার পর কারো মুসলমান থাকার সুযোগ নেই। যাকে ‘ফিকরি ইরতিদাদ’ বা ‘চিন্তাগত ধর্মান্তর’ আখ্যা দেয়া যায়। এ চিন্তাগত ধর্মান্তর বিভিন্ন দর্শন ও মতবাদের আকারে ইউরোপ থেকে আমাদের কাছে পৌঁছেছে। যেমন বস্তুবাদী সভ্যতা ও সংস্কৃতি, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, কমিউনিজম, পুঁজিবাদ, বিশ্বায়ন, মানবতাবাদ, প্রগতিবাদ, লিবালেরিজম, মর্ডানিজম, ফেমিনিজম, ফ্রয়েডিজম, নাস্তিক্যবাদ, সর্বধর্মবাদ, উগ্র নারীবাদ, মানবাধিকারবাদ, ট্রান্সজেন্ডারবাদ, ধর্মহীন শিক্ষা, ধর্মহীন রাজনীতি, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা, আধুনিক বিজ্ঞানের বিভিন্ন মতবাদ ও দর্শন ইত্যাদি। এসব মতবাদ ও দর্শন মানুষকে সরাসরি নাস্তিকতা ও কুফর পর্যন্ত নিয়ে যায়। যদি চোখ বুজে এসব মতবাদ ও চিন্তাদর্শন গ্রহণ করে নেয়া হয়, তাহলে তার ঈমান আশংকাযুক্ত। কারণ এসব চিন্তাদর্শন মানুষের মনোজগতে ও চিন্তাজগতে প্রভাব বিস্তারকারী এক একটি স্বতন্ত্র ধর্ম ও বিশ্বাস। যার মূলকথা ‘সেক্যুলারিজম বা ধর্মহীনতা’। এই মতবাদের লক্ষ্য-দুনিয়াকে ধর্মের প্রভাবমুক্ত করা, রাষ্ট্রকে ধর্ম বা ধর্মীয় রীতিনীতির বাইরে থেকে পরিচালনা করা। ধর্ম শুধু মসজিদ পর্যন্তই থাকবে, জীবনের অন্যান্য অঙ্গন ও প্রাঙ্গনে ধর্মের কোনো প্রয়োজন নেই, বরং সেসব জায়গায় ধর্মকে প্রতিরোধ করা হবে। এ ধরনের চিন্তায় বিশ্বাস করার পর একজন মুসলমান ‘চিন্তাগত ধর্মান্তর’ এর শিকার হয়ে যায়। এরপর সে আর মুসলমান থাকতে পারে না। এ যুগের আধুনিক শিক্ষিত মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা এই ‘চিন্তাগত ধর্মান্তর’। যাকে আমরা ‘আধুনিক ধর্মহীনতা’ নাম দিয়েছি। ফিকরি ইরতিদাদ, চিন্তাগত ধর্মান্তর ও আধুনিক ধর্মহীনতা কী, কিভাবে তার মোকাবেলা করা যায়—সে সম্পর্কেই এ বইটি।