Whatsapp: +8801567808596

  |  

Track Order

আদিবাসী সাহিত্যের দিগবলয়

আদিবাসী সাহিত্যের দিগবলয়

৳400
৳344
আদিবাসী বিষয়ে বাঙালি সমাজে একটা মিথ প্রচলিত আছে: ওরা খুব সহজ ও সরল। মানে অকপট। এই সারল্যের ভেতরেই কিন্তু রয়েছে সততার স্বচ্ছ ভুবন। যা এখন দুর্লভ মণির মতো আরাধ্য বিষয়। কেননা তা না-হলে সভ্যতার মিনারটা পূর্ণ আকার পায় না। সীমিত চাহিদায় অরণ্য ও পাহাড়ের নিবিড় নি
  লেখক   হাফিজ রশিদ খান
  প্রকাশনী

 চন্দ্রবিন্দু প্রকাশন (চট্টগ্রাম)

  সংস্করণ   May 22, 2026
  catagory  প্রবন্ধ
  Language   বাংলা
  Number of Pages   223
  Cover Type   Unknown Cover

আদিবাসী বিষয়ে বাঙালি সমাজে একটা মিথ প্রচলিত আছে: ওরা খুব সহজ ও সরল। মানে অকপট। এই সারল্যের ভেতরেই কিন্তু রয়েছে সততার স্বচ্ছ ভুবন। যা এখন দুর্লভ মণির মতো আরাধ্য বিষয়। কেননা তা না-হলে সভ্যতার মিনারটা পূর্ণ আকার পায় না। সীমিত চাহিদায় অরণ্য ও পাহাড়ের নিবিড় নিলয়ে জীবনযাপনের সূত্রে তাদের মধ্যে এ গুণের বিকাশ ঘটেছে নিরবচ্ছিন্নভাবে। তারা খাপ খাওয়াতে পারে না বলে সমভূমির মানুষের সঙ্গে খুব একটা মেশে না। ফলে সমকালীন বাঙালি সমাজ ও রাষ্ট্রবিষয়ে অনেক ধ্যান-ধারণা থেকে ওদের বেশির ভাগের কিছুটা বিযুক্তি রয়েছে। তবে সেই বৃত্তাবদ্ধতা ভেঙে সজাগ হয়ে বেরিয়ে আসছে আদিবাসী জাতিগোষ্ঠীর নতুন প্রজন্ম। বাংলাদেশের তিন পার্বত্য জেলা ও সমতলের আদিবাসীরা প্রায় ৩০টির মতো ভাষায় কথা বলে। তাদের নৈমিত্তিক জীবনযাপনের সঙ্গে ভাষাগুলোর রয়েছে মরমের যোগ। আছে অনেক ভাষার বর্ণমালা ও চিন্ময় সাংস্কৃতিক ঐতিহ্য। পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের জীবনধারা, সংস্কৃতি, ভাষা ও তাদের সাহিত্যকর্ম নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন, ভেবেছেন ও তা সুধীমহলে তুলে ধরছেন কবি হাফিজ রশিদ খান। সেখানকার মাটি ও মানুষের সাথে তাঁর হৃদয় ও চেতনা যেন মিলেমিশে একাকার। তাঁর দীর্ঘদিনের পর্যবেক্ষণ, অনুসন্ধান ও বুদ্ধিবৃত্তির সমন্বিত রূপ এ গ্রন্থ। পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের মন ও মেজাজ, সৃজন ও স্বপন, আনন্দ ও বিষাদের এ যেন এক কোষগ্রন্থ।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।