| লেখক | মাওলানা মুহাম্মদ সালমান মনসুরপুরী, মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | আত্ম-উন্নয়ন , মোটিভেশনাল ও মেডিটেশন |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | Unknown Cover |
তুমি যেভাবে পড়বেঃ তুমি কি একজন ছাত্র? পড়ালেখা আর বই পাঠে নিজেকে ব্যস্ত রাখতে অভ্যস্ত? একের পর এক বই পড়ে যেতে চাও? বই থেকে শিক্ষা নিয়ে নিজেকে উন্নতির শিখরে সমাসীন দেখতে চাও? তবে তোমাকে অনুসরণ করতে হবে সেসব মনীষীর পাঠধারা—যাদের জ্ঞান-গরিমার ক্ষুদ্রাংশই কেবল আমরা অর্জন করতে পারি। শুধুমাত্র গথবাঁধা পড়ে গেলে তোমার পাঠ পূর্ণতা পাবে না। তাই তোমাকে এমন একটি ধারা অনুসরণ করতে হবে—যার মাধ্যমে তুমি তোমার পাঠের একটি ক্রমধারা সাজাতে পারো। কীভাবে পড়া শুরু করবে, মনোযোগ ঠিক কীভাবে ধরে রাখবে, কোনো বিষয়কে সহজেই কীভাবে আয়ত্বে রাখবে—এমন অনেক বিষয়ের জ্ঞান এবং ধারণা তোমার পাঠকে তোমার জন্য আরও সমৃদ্ধ করে তুলবে। এসব বিষয়ের জন্য গাডলাইন হিসেবে গ্রহণ করতে পারো এ বইটিকে। তোমার পাঠ এবং মননশীলতায় সমৃদ্ধি-দানে বইটি রাখবে ব্যাপক ভূমিকা। অমনোযোগিতা কাটিয়ে মনোযোগী পাঠক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। যদি তুমি পাঠের মাধ্যমে উপকৃত হতে চাও, অন্যদের উপকৃত করতে চাও—তবে বইটি তোমার জন্যই। যদি আদর্শ ছাত্র হতে চাওঃ আল্লাহ তাআলা ইলমের গুরুত্ব বোঝানোর জন্যই কুরআনুল কারিমে ইলম এবং আলিমের শ্রেষ্ঠত্ব আলোচনা করেছেন। হাদিসেও আলোচিত হয়েছে তাদের গুরুত্ব ও শ্রেষ্ঠত্ব। ইলমের বিশেষ মর্যাদার কারণে মূল্যবান হয়ে গিয়েছে ইলমের ধারকবাহক আলিম এবং অধ্যয়নরত তালিবুল ইলম। তাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ জামাত করা হয়েছে। ইলমে নববি অর্জনের শ্রেষ্ঠত্বের কারণে গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে ইলম অর্জনের মাধ্যমও। যদি সেই মাধ্যম হয় উপযুক্ত, তবে ইলম অর্জনের শ্রেষ্ঠত্বলাভ হবে সরল ও মসৃণ। সেসব মাধ্যমের আলোচনাই হয়েছে ‘প্রিয় তালিবুল ইলম, যদি আদর্শ ছাত্র হতে চাও’ বইটিতে, শেখানো হয়েছে কীভাবে ইলম অর্জনে ব্রতী হতে হয়, কীভাবে উত্তম ইলম অর্জনের মাধ্যমে নিজ জীবনকে গড়ে তোলা যায়—তারই সম্পূর্ণ এক রূপরেখা পাবেন গ্রন্থটিতে। বইটির পাঠ তালিবুল ইলমকে ইলম অর্জনের পথে সহযোগিতা করবে। ইলমে ওহির ধারক ও বাহক সকলের জন্য গ্রন্থটি উপকারী হবে এবং ইলম অর্জনে বৃহৎ ভূমিকা রাখবে—ইনশাআল্লাহ। শিক্ষার্থীর অমূল্য পাথেয়ঃ ছাত্র-শিক্ষক ও উস্তাদ-শাগরেদের সম্পর্ক অনেক মহান ও পবিত্র। বিশেষত ধর্মীয় জ্ঞানের ক্ষেত্রে এর গুরুত্ব আরো বেশি। দুনিয়াবি জ্ঞানের উদ্দেশ্য থাকে শুধু দুনিয়া উপার্জন, কিন্তু ধর্মীয় জ্ঞান শিক্ষার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির জন্য কুরআন-হাদীসের শিক্ষার ওপর আমল করা। ছাত্ররা এই উদ্দেশ্যেই পড়াশোনা করে আর উস্তাদরা এই উদ্দেশ্য সামনে রেখেই শিক্ষা দেন। কুরআন-সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়নের জন্য শুধু কিতাব পড়া যথেষ্ট নয়, বরং তার জন্য এমন উস্তাদ অনুসন্ধান জরুরি, যার জীবন কুরআনসুন্নাহর নমুনা। যাতে মৌখিকভাবে ইলম শিক্ষাদানের পাশাপাশি তিনি তার কর্ম দ্বারা ছাত্রদের সামনে উত্তম আদর্শ উপস্থাপন করতে পারেন। এমন উস্তাদ যারা লাভ করে, সেই ছাত্ররাই সফল হয়। শিক্ষার্থীর মধ্যে ইলম অন্বেষণের প্রকৃত আকাক্ষা থাকলে সেও তার উস্তাদের মতো আদর্শ শিক্ষক হতে পারবে এবং তার ছাত্রদের সামনে উত্তম আদর্শ রেখে যাবে। স্টুডেন্ট প্ল্যানারঃ স্টাডি প্ল্যানিং করার জন্য Student Planner. একটি স্টুডেন্ট প্ল্যানার হলো একটি ওয়ার্কবুক। যা আপনাকে অণুপ্রাণিত এবং টার্গেট থাকতে সাহায্য করবে। আমরা জানি শিক্ষার্থীদের যখন হোম ওয়ার্ক থাকে, তারা প্রায়ই এটি লিখতে ভুলে যায় এবং শেষ অ্যাসাইনমেন্টগুলি হারিয়ে ফেলে। স্টুডেন্ট প্ল্যানারটি একজন শিক্ষার্থীর পরিকল্পনাকারী হিসেবে সাহায্য করবে ইনশা-আল্লাহ।