Whatsapp: +8801567808596

  |  

Track Order

আফগানিস্তান

আফগানিস্তান

৳600
৳438
এশিয়া ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থিত আফগানিস্তান হাজার বছর ধরে কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। এর অন্তর্গত প্রাচীন গমনপথগুলো এবং ভারত,মধ্য এশিয়া,চীন,পারস্য ও এগুলোর আশপাশের অঞ্চলগুলোর মাঝখানে ভূ-রাজনৈতিক গুরুত্বের কারণে অঞ্চলটি ঘনঘন বহ
  লেখক   জোনাথন এল. লী
  প্রকাশনী

 অন্যধারা

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইতিহাস ও ঐতিহ্য
  Language   বাংলা
  Number of Pages   432
  Cover Type   হার্ড কভার

এশিয়া ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থিত আফগানিস্তান হাজার বছর ধরে কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। এর অন্তর্গত প্রাচীন গমনপথগুলো এবং ভারত,মধ্য এশিয়া,চীন,পারস্য ও এগুলোর আশপাশের অঞ্চলগুলোর মাঝখানে ভূ-রাজনৈতিক গুরুত্বের কারণে অঞ্চলটি ঘনঘন বহিঃআক্রমনের শিকার হয়েছে,সামরিক ও শান্তিপূর্ণ উভয় প্রকারের। ফলশ্রুতিতে,আধুনিক আফগানিস্তান একটি সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিকভাবে বৈচিত্র্যপূর্ণ দেশ,কিন্তু এমন একটি,যেটি সংঘাত,রাজনৈতিক অস্থিরতা ও এর জনগণের গণ বাস্তুচ্যুতির দ্বারা ব্যাতাক্ষুব্ধ। এই মুন্সিয়ানাসমৃদ্ধ,দায়িত্বশীল ও সচিত্র ইতিহাসে,রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে তাৎপর্যপূর্ণ কিন্তু নিয়ত-পরিবর্তনশীল একটি অঞ্চলের সাধারণ একটা উপজাতীয় সঙ্গ থেকে কিভাবে একটা আধুনিক জাতি-রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে আফগানিস্তান,সেই বৃত্তান্ত তুলে ধরেছেন জোনাথন। চল্লিশ বছরের নিরবচ্ছিন্ন পড়াশোনা ও গবেষণার আলোকে,আফগানিস্তানের সমসাময়িক সংঘাতকে এর ঐতিহাসিক প্রেক্ষাপটে স্থাপন করেছেন লী,এবং দেশটি সম্পর্কে পশ্চিমের অসংখ্য পূর্বানুমান-প্রসূত ধারণাকে চ্যালেঞ্জ করেছেন। শক্তিশালী র্দূরাণি রাজতন্ত্রের ওপর সুনির্দিষ্টভাবে আলোকসম্পাত করেছেন,১৭৪৭ সালে যারা দেশটিকে ঐক্যবদ্ধ করার পর টানা আড়াইশো বছর শাসন করেছে,সাফাবিদ পারস্য ও মুঘল ভারতের মক্কেল হিসেবে রাজবংশটির উৎপত্তির কাল-পর্যায়ক্রম উপস্থাপন করেছেন লী: প্রত্যেক শাসকের শাসন এবং উপজাতীয়,নৃতাত্ত্বিক,আঞ্চলিক ও ধর্মীয় প্রতিদ্বন্দ্বি উপদলগুলোর মধ্যে ভারসাম্য স্থাপনে তাদের প্রচেষ্টা; সামাজিক ও সাংবিধানিক সংস্কারের জন্যে সংগ্রাম; ইসলামি ও কম্যুনিস্ট দলবাজির উত্থান। পথিমধ্যে,পারস্য ইতিহাস থেকে নতুন সাংস্কৃতিক ও রাজনৈতিক অন্তর্দৃষ্টি হাজির করেছেন,আফগান সরকারি কর্মকর্তা,ব্রিটিশ সরকার ও ইন্ডিয়া অফিসের মহাফেজখানার স্মৃতিকথা,এবং সম্প্রতি প্রকাশিত সিআইএ প্রতিবেদন ও উইকলিক্স নথিপত্র। এছাড়াও তার নতুন অধিশ্রয়ণ দেশটির বৈদেশিক সম্পর্ক,এর অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব,এবং বিদেশী সামরিক হস্তক্ষেপের প্রভাবের উপর,যেমন: ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ।’

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।