| লেখক | খালেকুজ্জামান ইমন |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ছড়া , কবিতা ও আবৃত্তি |
| Language | বাংলা |
| Number of Pages | 48 |
| Cover Type | হার্ড কভার |
মন খারাপের দিন-রাত এখন আমার মন খারাপের দিন, অন্ধকারে হা-হুতাশের দিন, রাতদুপুরে একলা বসে তোমায় ভাবার দিন৷ অট্টালিকার চূড়ায় বসে, গড্ডলিকাপ্রবাহে আবার, গা ভাসানোর দিন, এখন আবার তোমায় চাওয়ার দিন৷ গলির মোড়েতে চায়ের কাপেতে, তোমার চর্চা তোমার কথাতে, ঝড় ওঠানোর দিন৷ এখন শুধু তোমায় চাওয়ার দিন৷ ব্যস্ত শহরে ক্লান্ত দুপুরে, সুস্থ আবার শরীর অসাড়ে, হাজার ভিড়ে ঘেরা জনতায়, পুড়ে যাই আমি তুমিহীনতায়৷ এখন তোমায় মনে পড়বার দিন, এখন আমার পুড়ে মরবার দিন! এখন তোমায় খুঁজে বেড়ানোর রাত, আঁখিজুড়ে গভীর জলপ্রপাত৷ রাত্রিদিবস বেদনা বিভোর, ভোর হয় রাত, রাত হয় ভোর, অঝোর ধারাতে বুক ভেসে যায়, ভেঙে যাই আমি তুমিহীনতায়! এখন তোমায় মনে পড়বার রাত, এখন আমার ভেঙে পড়বার রাত!