| লেখক | প্রগতি পাবলিশার্স |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | গল্প-স্টোরি |
| Language | বাংলা |
| Number of Pages | 10 |
| Cover Type | হার্ড কভার |
হাড়কাঁপানি শীতের রাত। মিতুল আর তুতুল অন্য দিনের তুলনায় আগেই শুয়ে পড়ে। ভলু ভালুক আর পুতুলরাণীও তাদের পাশেই শুয়ে ছিলো। নিচের মেঝেতে ঘুমিয়ে ছিলো কুকুরছানা ভোম্বল আর বিড়ালছানা পুশি। বেজায় শীতের কারণে শোবার পরপরই সবাই ঘুমিয়ে পড়ে। হবে একটু পরেই মিথুলের ঘুম ভেঙে যায় আজব ধরনের একটা আওয়াজ শুনে। ‘হুউউউফ… ঝিক্ ঝক্ ঝিক্ ঝাক্। হুউউউফ… ঝিক্ ঝাক্ ঝিক্ ঝাক্!’