| লেখক | প্রফেসর শাইখ ড. মুহাম্মাদ আব্দুস সামাদ |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 362 |
| Cover Type | হার্ড কভার |
হিদায়াত, জ্ঞান ও বিজ্ঞানময় মহাগ্রন্থ আলÑকুরআনুল কারীম মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার পক্ষ থেকে মানবতার সার্বিক কল্যাণে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানী গ্রন্থ। এই মহান কিতাব মানব জাতিকে সকল অন্ধকার থেকে বের করে আলোর জগতে পৌঁছে দেয়। মানুষ পায় দুনিয়া ও আখিরাতের সুখÑশান্তি, নিরাপত্তা এবং উভয় জগতের সার্বিক কল্যাণ ও সফলতার সহজÑ সরল ও সঠিক পথ। বিশ্বব্যাপী সার্বজনীন মানব কল্যাণ প্রতিষ্ঠার স্বার্থেই আলÑকুরআন সম্পর্কে জ্ঞানার্জন করা এবং এর শিক্ষা ও বিধিÑ বিধান জানা ও মানা মানব জাতির বিশেষ করে মুসলিম উম্মাহর মহান দায়িত্ব। তাই কুরআন কারীমের পাঠ, শিক্ষা, গবেষণা ও মেনে চলার অভিপ্রায়ে বিভিন্ন সূরা থেকে কিছু আয়াত নির্বাচিত করে বিষয় ভিত্তিক দারস প্রস্তুত করা হয়েছে। প্রতিটি দারসে নির্বাচিত আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসীর ও ব্যাখ্যা পেশ করার পাশাপাশি সংশ্লিষ্ট একটি নির্ধারিত বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিষয়ের উপর আলÑকুরআন ও সাহীহ হাদীস ও সালফ সালিহীনের উক্তিÑ মন্তব্য ইত্যাদি দলীলÑ প্রমাণাদি দ্বারা আলোচনাকে সমৃদ্ধ করার আন্তরিক চেষ্টা করা হয়েছে। সম্মানিত পাঠকবর্গ বইটি থেকে নির্দিষ্ট বিষয়ের উপর নির্ভরযোগ্য তথ্য ও তত্বভিত্তিক ইসলামী দৃষ্টির সম্যক ধারণা অর্জন করতে পারবেন এটাই আমার প্রত্যাশা। বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে বইটির শিরনাম দেয়া হয়েছে, ‘আর-কুরআনের বিষয়ভিত্তিক দারস’