Whatsapp: +8801567808596

  |  

Track Order

আল-কুরআনের সহজ বাংলা অনুবাদ

আল-কুরআনের সহজ বাংলা অনুবাদ

৳900
৳675
আল-কুরআনের অনেকগুলো বাংলা অনুবাদ রয়েছে। এগুলোর মধ্যে কিছুর ভাষা অত্যন্ত কঠিন। কিছু কিছু শাব্দিক অর্থভিত্তিক। কিছু রয়েছে ভাবভিত্তিক। রয়েছে আয়াতের অনুবাদে প্রথম বন্ধনী-তৃতীয় বন্ধনীর জটিলতা। একই আয়াতে দুই বা ততোধিক সর্বনামের যথেচ্ছ ব্যবহার। সব মিলিয়ে অনুবাদে
  লেখক   ড. মোঃ ইব্রাহীম খলিল
  প্রকাশনী

 অবসর প্রকাশনা সংস্থা

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   670
  Cover Type   হার্ড কভার

আল-কুরআনের অনেকগুলো বাংলা অনুবাদ রয়েছে। এগুলোর মধ্যে কিছুর ভাষা অত্যন্ত কঠিন। কিছু কিছু শাব্দিক অর্থভিত্তিক। কিছু রয়েছে ভাবভিত্তিক। রয়েছে আয়াতের অনুবাদে প্রথম বন্ধনী-তৃতীয় বন্ধনীর জটিলতা। একই আয়াতে দুই বা ততোধিক সর্বনামের যথেচ্ছ ব্যবহার। সব মিলিয়ে অনুবাদে সাবলীলতা আসার পরিবর্তে এসেছে দুর্বোধ্যতা। কিছু কিছু অনুবাদ করা রয়েছে আল-কুরআনের ইংরেজি অনুবাদ থেকে। কেউ কেউ অনুবাদের নামে যুক্ত করেছেন নিজের মত, পথ ও ইচ্ছা। এ জাতীয় অনুবাদগুলোতে অনেক বিভ্রান্তি রয়ে গেছে। এ অবস্থা দূর করার জন্য দীর্ঘদিন গবেষণা, পর্যালাচনা ও সম্পাদনা শেষে শুরু হয় ‘আল-কুরআনের সহজ বাংলা অনুবাদ’-এর কাজ। বিদ্যমান অনুবাদসমূহের সীমাবদ্ধতা এবং সেগুলো বোঝার ক্ষেত্রে বিদ্যমান অসুবিধাগুলো শনাক্ত ও দূর করার উদ্যোগ নেয়া হয়। পূর্বসূরি অনুবাদকদের অনুবাদসমূহ অধ্যয়ন ও পর্যালোচনা শেষে সম্ভাব্য ত্রুটি, সীমাবদ্ধতা, জটিলতা ও বিভ্রান্তি দূর করা হয়। গ্রহণ করা হয় সর্বসাধারণের জন্য সবচেয়ে সহজ ভাষা রীতি। শাব্দিক ও ভাবানুবাদের মধ্যে যেটি আল-কুরআনের মূল উদ্দেশ্যের সাথে অধিক সঙ্গতিপূর্ণ সেটাই গ্রহণ করা হয়। সকল ক্ষেত্রে নির্মোহ ও নিরপেক্ষ থেকে অনুবাদ সম্পন্ন করা হয়। এভাবে বাংলা ভাষায় অদ্যাবধি সম্পন্ন সকল অনুবাদের মধ্যে ‘আল-কুরআনের সহজ বাংলা অনুবাদ’ একটি সর্বজনগ্রাহ্য অনুবাদের দাবিদার হয়ে ওঠে। আশা করা যায়, এ অনুবাদখানা আল-কুরআনের বক্তব্য বোঝার ক্ষেত্রে সবচেয়ে সহায়ক হিসেবে ভূমিকা পালনে সক্ষম হবে, ইনশাআল্লাহ।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।