Whatsapp: +8801567808596

  |  

Track Order

আল মাহমুদের সনেট ও সনেটকল্প

আল মাহমুদের সনেট ও সনেটকল্প

৳250
৳215
আধুনিক বাংলা কবিতা বিশেষ করে বিশশতকের পাঁচ বা পঞ্চাশের দশক-পরবর্তী কবিতা বাংলাদেশের মহান দুই কবির অনন্যসাধারণ কবিকৃতির আলোচনা ছাড়া যে কোনো বিচারেই অসম্পূর্ণ থেকে যায়; স্বনামধন্য এঁরা হলেন শামসুর রাহমান ও আল মাহমুদ। এগ্রন্থ শেষোক্ত জনকে নিয়ে। আল মাহমুদ- কব
  লেখক   কাবেদুল ইসলাম
  প্রকাশনী

 কবি প্রকাশনী

  সংস্করণ   May 22, 2026
  catagory  প্রবন্ধ
  Language   বাংলা
  Number of Pages   112
  Cover Type   হার্ড কভার

আধুনিক বাংলা কবিতা বিশেষ করে বিশশতকের পাঁচ বা পঞ্চাশের দশক-পরবর্তী কবিতা বাংলাদেশের মহান দুই কবির অনন্যসাধারণ কবিকৃতির আলোচনা ছাড়া যে কোনো বিচারেই অসম্পূর্ণ থেকে যায়; স্বনামধন্য এঁরা হলেন শামসুর রাহমান ও আল মাহমুদ। এগ্রন্থ শেষোক্ত জনকে নিয়ে। আল মাহমুদ- কবিতা ছাড়াও অসংখ্য রসোত্তীর্ণ ছোটগল্প,উপন্যাস,আত্মকথা-স¥ৃতিকথা,ভ্রমণপঞ্জি,মননশীল প্রবন্ধ-নিবন্ধ-কথিকা,সমালোচনা,মহাপুরুষের জীবনগাথা,কিশোর রচনা প্রভৃতি লিখেছেন। এগ্রন্থে তাঁর সনেট ও সনেটপ্রতিম রচনাসমূহ নিয়ে নানা কৌণিক আলোচনা আবর্তিত। তাঁর এপর্যন্ত প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা (ছড়াগ্রন্থসহ) ৩২। এগুলোতে গ্রন্থিত একক-নামা কবিতা কম-বেশি ৮৫৭টি এবং সাকুল্য প্রায় ৮৭৯টি (একক নাম বাদ দিলে,যেমনÑ তাঁর বহুলকথিত ‘সোনালি কাবিন’,একক-নামা কবিতা হলেও আদতে এতে আছে ১৪টি সনেট,সেই নিরিখে “সাকুল্য” পদ ব্যবহৃত)। এর মধ্যে আবার সনেট ও সনেটকল্প রচনা ৯৬টি। সনেটগুলোর মূল চাল ৮ ১০ বা ১০ ৮,অন্যকথায় ১৮-মাত্রার সনেট রচনায় তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেছেন। তাঁর নানা স্বাদের এসব সনেট ও সনেটকল্প কবিতা নিয়ে রচিত নাতিদীর্ঘ গ্রন্থটি পাঠে আল মাহমুদ-প্রেমী সহৃদয় পাঠকসমাজ আরেক ভিন্নধর্মী কবিসত্তার সান্নিধ্য লাভ করবেন বলে আশা করা যায়।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।