Whatsapp: +8801567808596

  |  

Track Order

আল ওয়াবিলুস সায়্যিব

আল ওয়াবিলুস সায়্যিব

৳800
৳480
ইমাম ইবনু কায়্যিমিল জাওযিয়্যাহ রহ. কর্তৃক রচিত ‘আল-ওয়াবিলুস সায়্যিব’ একটি বিখ্যাত আত্মশুদ্ধিমূলক গ্রন্থ। যেখানে হাদিসে কুদসির আলোকে তাওহিদ, শিরক, জান্নাত-জাহান্নাম, সালাত, সিয়াম ও সাদাকাহ-সহ বিভিন্ন ইবাদতের অন্তর্নিহিত প্রভাব ও আত্মিক তাৎপর্য তুলে ধর
  লেখক   আল্লামা ইবনুল কায়্যিম জাওযিয়্যাহ রহ
  প্রকাশনী

 সীরাহ প্রকাশ

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   448
  Cover Type   হার্ড কভার

ইমাম ইবনু কায়্যিমিল জাওযিয়্যাহ রহ. কর্তৃক রচিত ‘আল-ওয়াবিলুস সায়্যিব’ একটি বিখ্যাত আত্মশুদ্ধিমূলক গ্রন্থ। যেখানে হাদিসে কুদসির আলোকে তাওহিদ, শিরক, জান্নাত-জাহান্নাম, সালাত, সিয়াম ও সাদাকাহ-সহ বিভিন্ন ইবাদতের অন্তর্নিহিত প্রভাব ও আত্মিক তাৎপর্য তুলে ধরা হয়েছে অত্যন্ত মনোজ্ঞ ভাষায়। এতে রয়েছে জিকিরের তাৎপর্য ও উপকারিতা, আত্মার পরিশুদ্ধি ও ঈমান বৃদ্ধি, শয়তান ও দুনিয়ার ধোঁকা থেকে বাঁচার উপায় এবং আল্লাহভীতিসম্পন্ন জীবন গড়ার দিক-নির্দেশনা।পাশাপাশি শয়তান ও নফস থেকে আত্মরক্ষা, অন্তরের রোগ ও তার চিকিৎসা এবং আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলার উপায়সমূহ এই গ্রন্থে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। কুরআন ও হাদিসের আলোকে তিনি দেখিয়েছেন—জিকির কীভাবে মানুষের অন্তরকে জীবন্ত করে, পাপ থেকে দূরে রাখে এবং আল্লাহর নিকটবর্তী করে তোলে। বাংলা অনুবাদে বইটি সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপিত হয়েছে, যাতে সাধারণ পাঠকও বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারেন। তাই এই বই শুধু তথ্যভিত্তিক নয়, বরং পাঠকের অন্তরজগৎকে আলোড়িত করে; তাকে নিয়ে যায় আত্মজিজ্ঞাসা ও আল্লাহর নৈকট্যের পথে। নির্জীব অন্তরের ওপর আল্লাহর রহমতের মিষ্টিমধুর বারিধারা বর্ষণের মতোই—‘আল-ওয়াবিলুস সায়্যিব’।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।