| লেখক | ড. শহীদ আব্দুল্লাহ আযযাম (রহঃ) |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 48 |
| Cover Type | পেপার ব্যাক |
ছোট কলেবরের এই গ্রন্থটি শায়খ ড. আবদুল্লাহ ইউসুফ আযযাম রহিমাহুল্লাহ-এর এক হৃদয়গ্রাহী বক্তৃতার লিখিত রূপ। এখানে তিনি আল্লাহর সাথে সততা, ইখলাস, আন্তরিকতা ও সত্যবাদিতার গুরুত্ব ব্যাখ্যা করেছেন। তুলে ধরেছেন একজন মুমিনের বাহ্যিক আচরণ ও অন্তরের অবস্থার মধ্যে মিল থাকার আবশ্যকীয়তা। আল্লাহর সাথে সম্পর্ক গড়ার জন্য একজন মানুষের অন্তরের পবিত্রতা ও সত্যনিষ্ঠাই মূল শর্ত। মিথ্যা ও প্রবঞ্চনার জীবন বেশিদিন স্থায়ী হয় না, বরং মানুষের স্বভাবজাত ফিতরাত সত্যের দিকে ধাবিত হয়। . কুরআনের আয়াত, হাদীস এবং সালাফদের তথা পূর্বসূরি নেককার মুসলমানদের জীবনের বিভিন্ন উদাহরণ দিয়ে তিনি বর্ণনা করেছেন কীভাবে অন্তর ও নিয়্যতের বিশুদ্ধতা, মুখের সত্যবাদিতা, মননের ধার্মিকতা এবং বাহ্যিক ও আভ্যন্তরীণ আমলের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে একজন মানুষ আল্লাহর সাথে তার সত্যিকারের সম্পর্ক গড়ে তুলতে পারে। . আরো আলোচিত হয়েছে—সামাজিক অধঃপতনের কারণ, একজন ব্যক্তির চরিত্রে মুনাফিকি চরিত্রের সূক্ষ্ম প্রকাশ, আত্মশুদ্ধির বাস্তব কৌশল এবং সেই সততার বিশুদ্ধ রূপ, যা আল্লাহর সন্তুষ্টির পথকে উন্মোচিত করে। . “আল্লাহর সাথে সততা” বইটি কেবল তাত্ত্বিক নয়, বরং আত্মগঠনের এক আহ্বান। সততা অবলম্বনের মাধ্যমে অন্তরজগতের বিশুদ্ধতা অর্জনে বইটি হতে পারে চিন্তাশীল পাঠকের আত্মজিজ্ঞাসার সহচর এবং এক আলোকবর্তিকা।