| লেখক | মোস্তাক আহ্মাদ |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | হার্ড কভার |
ভূমিকা মুসলিম জাগরণের শতাব্দীশ্রেষ্ঠ আলোড়ন সৃষ্টিকারী মহাকবি,যুগশ্রেষ্ঠ দার্শনিক ও সুফিকবি ড. আল্লামা ইকবালের আত্মদর্শন,বাণী ও সুফি দর্শনের আলোচিত শিক্ষা শুধু একটি জাতির জন্যই দিক-নির্দেশক নয়,বরং ব্যক্তি ও পৃথিবীর সকল সভ্য মানুষের জাগরণ ও আত্মসমৃদ্ধির অপরিহার্য পাঠ। যিনি বিশ্ব মুসলিম উম্মাহর বিদগ্ধ সুফিকবি ও উপমহাদেশের অতি উজ্জ্বল এক জ্যোতিষ্ক। তাঁর মহান অবদানের ব্যাপারে কারও কোনো দ্বিমতের অবকাশ নেই। এই মহান কবি ও দার্শনিকের জীবন ও লেখনির যথাযথ মূল্যায়ন সম্পর্কিত বইয়ের সংখ্যা বাংলা ভাষায় খুব কম। অথচ তাঁর মহান কবিসত্তা,দার্শনিকতা ও সংস্কারকের জীবন ও বাণী থেকে শক্তি সঞ্চয় করে মুসলিম ও অনগ্রসর জাতি বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি ও প্রেরণা লাভ করে। তিনি উপমহাদেশে ব্রিটিশ শাসিত অবহেলিত মুসলিম জাতির জাগরণ,সমৃদ্ধি ও উত্তরণকল্পে পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা হিসেবেও পরিচিত। আজ বিশ্বের সর্বত্র তাঁর প্রতিভা ও অবদানের স্বীকৃতি মুখরিত হচ্ছে। ইসলামী প্রত্যয়ের মধ্যে বিভিন্নকালে যেসব মতবাদ নানা বিভ্রান্তির সৃষ্টি করেছিল-তিনি সেগুলোর যথাযথ বিচার করে যথোপযুক্ত স্থান নির্দেশ করেছেন। এ ক্ষেত্রে তাঁর ভূমিকা ইমাম গাজ্জালীর অনুরূপ। তবে ইসলামের আধ্যাত্মিক চিন্তা-চেতনা ও সুফি ভাবনায় তত্ত্ব ও উপস্থাপনা প্রসঙ্গে তিনি যে মতবাদ প্রকাশ করেছেন-তাও অভিনব……