Whatsapp: +8801567808596

  |  

Track Order

আমাদের কমল

আমাদের কমল

৳350
৳263
‘কমল’ নামটা শোনামাত্র ভেসে আসে যেন মায়ের স্নেহভরা ডাক, ভেসে আসে ঠান্ডা রোদে মাখা কোনো এক রক্তিম গোধূলি। এই নাম নিয়ে যে কেউ বিপ্লব ঘটাতে পারে, রণাঙ্গনে নেতৃত্ব দিয়ে স্বাধীন করতে পারে গোটা একটা দেশ, পুনরায় সেই রাষ্ট্রের ভিত গড়ার কাজে নামতে পারে। ভাবতেই অবাক
  লেখক   আসিফ আহমদ
  প্রকাশনী

 এশিয়া পাবলিকেশন্স

  সংস্করণ   May 22, 2026
  catagory  রাজনীতি বিষয়ক বই
  Language   : বাংলা
  Number of Pages   96
  Cover Type   হার্ড কভার

‘কমল’ নামটা শোনামাত্র ভেসে আসে যেন মায়ের স্নেহভরা ডাক, ভেসে আসে ঠান্ডা রোদে মাখা কোনো এক রক্তিম গোধূলি। এই নাম নিয়ে যে কেউ বিপ্লব ঘটাতে পারে, রণাঙ্গনে নেতৃত্ব দিয়ে স্বাধীন করতে পারে গোটা একটা দেশ, পুনরায় সেই রাষ্ট্রের ভিত গড়ার কাজে নামতে পারে। ভাবতেই অবাক লাগে! এর আভিধানিক তর্জমাটাও কিন্তু অসম্ভব সুন্দর ‘কমল’, যার অর্থ পদ্ম ফুল। মানুষটাও যে একান্ত ফুলের মত। জাতি তাঁকে চেনে প্রেসিডেন্ট জিয়া নামে। আর ইতিহাস খুঁজে ফেরে তাঁর রাজনৈতিক দর্শন, ন্যায় শাসন, যুদ্ধ ও শৃঙ্খলার কৌশল। কিন্তু তাঁর নিকটজনেরা তাঁকে সম্বোধন করে নিরাভরণ এই ‘কমল’ নামেই। এখানেও আমরা সেই ঘরোয়া আমেজ বজায় রাখতে সংকলনের নামকরণ করেছি ‘আমাদের কমল’ নামে। এই বইতে আপনি পাবেন না কোনো আড়ম্বরপূর্ণ গড় বাঁধা কিংবা জীবনভিত্তিক আলোচনা। বরং এখানে আছে টুকরো টুকরো অনুভূতি, অনুভব, মায়ায় মিশ্রিত কিছু গদ্যের সন্নিবেশ। কেউ লিখেছেন তাঁর চোখে দেখা জিয়াকে, কেউ বিশ্লেষণ করেছেন রাষ্ট্রনায়ক জিয়াকে। কেউবা স্মৃতির পাতা থেকে কুড়িয়ে এনেছেন কমলকে ঘিরে একঝাঁক গল্প। আমরা জানি, জিয়াকে নিয়ে খোলাবাজারে অসংখ্য আলোচনা-সমালোচনা আছে। আর সেটাই প্রমাণ করে তিনি ছিলেন মহৎ ও বহুমাত্রিক। কিন্তু আমরা তাঁকে এখানে নিয়ে এসেছি সেইসব আলোচনার বাইরে ব্যক্তিগত ভালোবাসা ও দায়বদ্ধতার কারণে। তাঁর রাষ্ট্রচিন্তা, তারুণ্যপ্রীতি, জাতীয়তাবাদের প্রতি অনমনীয় আনুগত্য যদিও এসব শুনতে বড্ড সেকেলে লাগে। কিন্তু বিষয়গুলো এখনো প্রাসঙ্গিক, এখনও আমাদের পেছনে ফিরে তাকাতে বাধ্য করে, কারণ সামনে এগোতে হলে পেছনের মানুষটাকে ঠিকঠাক জেনে নিতে হয়। এই সংকলনের কথাগুলো চূড়ান্ত কিংবা শেষ কথা নয়। বরং এটি একটি আহ্বান। আসুন আমরা সকলে কমল (জিয়াউর রহমান) কে আমাদের মতো করে জানি-বুঝি, অন্তরে ধারণ করি। কারণ তিনি ‘আমাদের কমল’। পরিশেষে যার কথা না বললেই নয়। এই সংকলনের পেছনে যাঁর নিঃস্বার্থ পৃষ্ঠপোষকতা ও আন্তরিক অনুপ্রেরণা শ্রদ্ধেয় বড় ভাই তরুণ রাজনীতিবিদ বিশিষ্ট শিক্ষানুরাগী ‘সাঈদ আল নোমান’ তাঁর প্রতি আমার গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।