| লেখক | সালমা কিবরিয়া |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | শিশু কিশোরদের বই |
| Language | : বাংলা |
| Number of Pages | 64 |
| Cover Type | হার্ড কভার |
অনেক দিন আগের কথা। ভারতের দক্ষিণাঞ্চলে চন্দ্রগুপ্ত নামে এক রাজা ছিলেন। রাজার প্রচুর ধন-সম্পদ ও লোক লস্কর ছিল। কিন্তু রাজার কোন ছেলে মেয়ে না থাকায় রাজা একটুও সুখি ছিলেন না। রাজার ছিল তিন রানী। বড় রানী, মেজো রানী ও ছোট রানী। এর মাঝে বড় রানী ও মেজো রানী খুব হিংসুটে ও বদরাগী স্বভাবের, তাই কেউ বড় দুই রানীকে পছন্দ করতো না। অপর দিকে ছোট রানী ছিল যেমন সুন্দরী, তেমনি গুণী ও খুব শান্ত স্বভাবের। তাই সবাই ছোট রানীকে খুব সম্মান করতো ও ভালবাসতো। রাজা একদিন ছোট রানীকে সাথে নিয়ে দূর পাহাড়ে বেড়াতে গেলেন। সেখানে তাদের সাথে এক সন্ন্যাসীর দেখা হলো। সন্ন্যাসী গাছতলায় বসে ধ্যান করছিলেন। হঠাৎ সন্নাসী চোখ খুলে দেখলেন যে, এক রাজা ও রানী তার পায়ের কাছে বসে কান্নাকাটি করছে। তখন সন্ন্যাসী বললেন, কী ব্যাপার তোমরা তো দেশের রাজা রানী। তোমাদের কোন কিছুর অভাব নেই, তবে কেন তোমরা আমার পায়ের কাছে পড়ে আছো? তখন রাজা তাদের মনের দুঃখের কথা সন্ন্যাসীকে জানালেন।