Whatsapp: +8801567808596

  |  

Track Order

আমরা হেঁটেছি যারা

আমরা হেঁটেছি যারা

৳400
৳349
বাবার তর্জনী ধরে ভোরের ঘাস-শিশির মেখে হাঁটতে শুরু করে সে। মা, মনীষা, মামুন, শুভ্রা, আইয়ুব, মারিয়ার সঙ্গে সে হেঁটে যায় আর গোটা ইতিহাসসহ ভবিষ্যৎ নিয়ে যায় যেন… রাজাকার, মুজিববাহিনী, রাতবাহিনী, লালবাহিনী, গণবাহিনী, জলপাই-রগকাটা-ঈগল-পেঙ্গুইনবাহিনীও চলতে থাকে স
  লেখক   ইমতিয়ার শামীম
  প্রকাশনী

 কথাপ্রকাশ

  সংস্করণ   May 22, 2026
  catagory  সাহিত্য ও উপন্যাস
  Language   বাংলা
  Number of Pages   142
  Cover Type   হার্ড কভার

বাবার তর্জনী ধরে ভোরের ঘাস-শিশির মেখে হাঁটতে শুরু করে সে। মা, মনীষা, মামুন, শুভ্রা, আইয়ুব, মারিয়ার সঙ্গে সে হেঁটে যায় আর গোটা ইতিহাসসহ ভবিষ্যৎ নিয়ে যায় যেন… রাজাকার, মুজিববাহিনী, রাতবাহিনী, লালবাহিনী, গণবাহিনী, জলপাই-রগকাটা-ঈগল-পেঙ্গুইনবাহিনীও চলতে থাকে সমানতালে ডান-বাম, ডান-বাম… কিন্তু নদীর তীরে একই পানিতে তো মানুষ দুবার ডুবতে পারে না… মানুষ-তাড়ুয়ারা তার চারপাশে ঘুরঘুর করে, সে হারাধনের সন্তান খুঁজে ফেরে, তথাগত খুঁজে ফেরে… ইতিহাসের পথ ধরে হেঁটে-চলা এই আখ্যানই আমাদের শোনান ইমতিয়ার শামীম। তথাগতের নিঃস্পৃহ খোঁজাখুঁজি শহরায়নের গদ্য বিস্তার করে, যা জটিলের এপিঠে আর সহজের ওপিঠে কত সহজ আর সরলতায় আকীর্ণ সত্য। ধরা যায়, যেন-বা ছোঁয়াও যায়… গ্যালিলিও… সক্রেটিস হাঁটতে হাঁটতে হেমলক পান করছেন… তথাগত তখনও একা হেঁটে চলেছে… ধোঁয়া-ওড়া ভাতের স্বপ্ন নিয়ে এই সত্য সে কোথায় লুকায়। অতঃপর… মানুষ… যুদ্ধে আমরা তাদের পরাজিত করব, না আমাদের পরাজয়বরণ করা উচিত… তথাগত হেঁটে চলে..

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।