Whatsapp: +8801567808596

  |  

Track Order

আসান তাফসীরুল কুরআন( ১০ম পারা)

আসান তাফসীরুল কুরআন( ১০ম পারা)

৳600
বইয়ের সংক্ষিপ্ত বিবরণ: আধুনিক সভ্যতার এ উন্নততর যুগে দুনিয়ার মানুষ আজ দিকশূন্য, দিশেহারা, সুখ-সামগ্রী সংগ্রহে সকলেই সদা ব্যস্ত, অথচ শান্তি থেকে সম্পূর্ণ বঞ্চিত। এ অশান্ত পৃথিবীতে শাস্তি ফিরে পেতে হলে চাই কুরআনুল কারীমের মহান শিক্ষা। নবী কারীম সাল্লাল্লাহু
  লেখক   মাওলানা খালেদ সাইফুল্লাহ আড়াইহাজারী
  প্রকাশনী

 মাকতাবাতুল কুরআন

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   768
  Cover Type   হার্ড কভার

বইয়ের সংক্ষিপ্ত বিবরণ: আধুনিক সভ্যতার এ উন্নততর যুগে দুনিয়ার মানুষ আজ দিকশূন্য, দিশেহারা, সুখ-সামগ্রী সংগ্রহে সকলেই সদা ব্যস্ত, অথচ শান্তি থেকে সম্পূর্ণ বঞ্চিত। এ অশান্ত পৃথিবীতে শাস্তি ফিরে পেতে হলে চাই কুরআনুল কারীমের মহান শিক্ষা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুতঃপবিত্র জীবনাদর্শ। বিশ্ব মানবের কল্যাণ সাধনের এতদ্বাতীত কোন বিকল্প পন্থা নেই।এই উপলব্ধি প্রতিটি কল্যাণকামী, বাস্তববাদী ও পরিণামদর্শী মানুষের অন্তরে। যতই সময় অতিবাহিত হচ্ছে এ উপলব্ধি ততই তীব্রতর হতে যাচ্ছে। সেই বিশ্ব মানবের সার্বিক কল্যাণ সাধনের তীব্রতর উপলব্ধি থেকেই এই প্রয়াস।এখানে প্রথমে পবিত্র কালামে পাকের একটি পৃষ্ঠাকে তিলাওয়াতের সুবিধার্থে হুবহু তুলে দেয়া হয়েছে, তারপর অপর পৃষ্ঠায় তার সহজ-সরল ও সাবলীল ভাষায় তরজমা করা হয়েছে। এই তরজমাটি করেছেন মুফতী মুবাশশির বিন মিল্লী, মুদীর, মারকাযুল উলুম ওয়াল ফুনূন ঢাকা। খতীব, পূর্ব গোড়ান মক্কা জামে মসজিদ, ঢাকা।তরজমার পৃষ্ঠার নীচে কঠিন কঠিন শব্দগুলোর অর্থ সহজভাবে তুলে দেয়া হয়েছে। এরপর প্রতি একটি বা দু’টি আয়াতকে উল্লেখ করা হয়েছে এবং তাকে সহজ-সরলভাবে বুঝার জন্য সংক্ষিপ্তাকারে একটি খোলাসা তথা সংক্ষিপ্ত তাফসীর শিরোনামে উল্লেখ করা হয়েছে। তারপর বহু তাফসীর গ্রন্থ থেকে ধারাবাহিক তাফসীর উল্লেখ করা হয়েছে। বিজ্ঞ মুফাসসিরীনে কেরামের বর্ণনার সাথে সাথে তাফসীরের কিতাবের নামটিও উল্লেখ করা হয়েছে।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।