| লেখক | মাওলানা আবু নাঈম ফয়জুল্লাহ |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 128 |
| Cover Type | পেপার ব্যাক |
আমাদের সমাজে দোয়া মুখস্থ করা ও পাঠ করার প্রচলন থাকলেও তার গভীর মর্ম এবং জীবনদর্শন গ্রহণ করার প্রবণতা খুবই সীমিত। অথচ নবিজি ﷺ-এর শেখানো প্রতিটি দোয়া শুধু কিছু শব্দ নয়—বরং জীবনের নির্দিষ্ট ক্ষেত্রের দৃষ্টিভঙ্গি ও করণীয় স্পষ্ট করে দেওয়ার এক জীবন্ত দিশারী। দোয়া মানে শুধু কিছু মন্ত্র নয়। এটি হৃদয়ের গভীর থেকে উঠে আসা আকুতি, যা জীবনের নির্জন পথে কাছের একজন সঙ্গীর মতো আমাদের পথ দেখায়। এই উপলব্ধি থেকেই আমরা নবীজি ﷺ -এর শেখানো দোয়াগুলোর ব্যাখ্যা নিয়ে কাজ করেছি। সব দোয়া এক মলাটে আনা সম্ভব নয়, তাই বেছে নিয়েছি একটি বিশেষ দিক— নবিজির আশ্রয় প্রার্থনা-সংবলিত দোয়া। এই বইয়ে স্থান পেয়েছে ৭২টি বিষয়, যেগুলো থেকে বাঁচতে নবিজি ﷺ আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। প্রতিটি দোয়ার সহজ অনুবাদ, কুরআন-হাদিসভিত্তিক ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে একজন মুমিনের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত—তা তুলে ধরা হয়েছে সহজ ও হৃদয়গ্রাহী ভাষায়। ফলে এই বই আপনাকে দেবে কল্যাণকর ও ক্ষতিকর বিষয়গুলো চেনার সঠিক বোধ, দোয়ার গভীর মর্ম ও জীবনদর্শনের উপলব্ধি, মুমিন জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় করণীয় সম্পর্কে স্পষ্ট ধারণা। এই বই একই সাথে দোয়া, অনুবাদ, ব্যাখ্যা ও জীবনদর্শনের এক অনন্য সংকলন।