| লেখক | শাইখ মুহাম্মাদ আলী আস-সাবুনী |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | Unknown Cover |
আমরা কুরআন পড়ি, তাফসির অধ্যয়নে নিবিষ্ট হই, তাদাব্বুরের সরোবরে অবগাহন করি। কিন্তু কুরআন-কেন্দ্রীক মৌলিক নীতিমালা ও মূলনীতি জানা না থাকলে বহু জায়গায় দুর্বোধ্যতা, অস্পষ্টতা, বিভ্রাট ও বিভ্রান্তির সমূহ সম্ভাবনা রয়েছে। উলুমুল কুরআন — কুরআনের মৌলিক ও স্বচ্ছ ধারণা লাভের মাধ্যম। উলুমুল কুরআন পড়লে কুরআনের বিষয়আশয় সম্বন্ধে সামগ্রিক ধারণা লাভ হবে। উসুলুত তাফসীর মূলত কুরআনের বয়ান তৈরির নিয়মকানুন, অর্থ উন্মোচনের পথরেখা। কুরআনের তাফসির অধ্যয়নের পাশাপাশি উসুলত তাফসির নিয়ে মৌলিক পাঠ ও ধারণা লাভ করা প্রত্যেক তালিবুল ইলমের জন্য অপরিহার্য ও অবধারিত। এ বিষয়ক পূর্ববর্তী মনীষাদের বিস্তৃত গ্রন্থাবলি থেকে চয়ন করে সহজ-সরল-অনন্যসাধারণ রচনা উপহার দিয়েছেন তাফসির জগতের উজ্জ্বল নক্ষত্র, নিকট সময়ের অন্যতম তাফসির বিশারদ শায়খ আলী আস-সাবুনি রাহি.। তাঁর অমর গ্রন্থ হলো “আত-তিবয়ান ফি উলুমুল কুরআন”। এই গ্রন্থটি অল্প সময়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছে এবং ইলমী মহলে সমাদৃত হয়েছে। আমাদের জন্য আরো পরম সৌভাগ্যের বিষয় হলো, এই গ্রন্থটির উপর আরো অতিরিক্ত তাহকিক-তানকিহ করে প্রকাশিত হচ্ছে। সিলেটের মুহাক্কিক তরুণ আলিম মুফতি আব্দুল কাদির মাসুম হাফি. আরো কয়েকটি বিষয় ইযাফা করে সমৃদ্ধ করেছেন। যেন সোনায় সোহাগায় পরিণত হলো। যে-সব বৈশিষ্ট্যে মন্ডিত এই নতুন সংস্করণটি : * কিতাবের সবচেয়ে বিশুদ্ধ তিনটি নুসখার সামনে রেখে নুসূসের যবত করা হয়েছে। * অর্ধশতাধিক গুরুত্বপূর্ণ ও চিত্তাকর্ষক তা’লীক (تعليق) সংযোজন করা হয়েছে। * কিতাবেন প্রারম্ভে আছে উলূমুল কুরআন সংক্রান্ত বিস্তৃত ও সারগর্ভ ভূমিকা। * কিতাবের শুরতে যুক্ত আছে বিস্তারিতভাবে শাইখ সাবূনী রহ.-এর জীবন-চরিত ও তাঁর লিখিত কিতাবাদসমুহের পরিচিতি। * শুরতে উলূমুল কুরআন সংক্রান্ত প্রণীত কিতাবাদির সংক্ষিপ্ত পরিচিত সহ একটি তালিকা সন্নিবেশিত করা হয়েছে। * কিতাবের শেষে যুক্ত হয়েছে الفهرس الإجمالي ও الفهرس التفصيلي আত তিবিয়ান ফি উলুমুল কুরআন