| লেখক | ড. ইসমাইল আরাফাহ, ইফতেখার সিফাত |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | আত্ম-উন্নয়ন , মোটিভেশনাল ও মেডিটেশন |
| Language | বাংলা |
| Number of Pages | 352 |
| Cover Type | হার্ড কভার |
আত্মপরিচয়ের সংকট (১) পৃথিবীর প্রতিটি সৃষ্টির পরিচয় রয়েছে। পরিচয় ছাড়া কোনো জিনিসের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এটি আল্লাহর সৃষ্টির অন্যতম বৈশিষ্ট্য। জীব কিংবা জড়, সবারই রয়েছে নিজস্ব পরিচয়। এর নাম আত্মপরিচয়। একজন মুসলমানকে যদি জিজ্ঞেস করা হয়, আপনার পরিচয় কী? কী উত্তর আসবে বলুন তো? • কেউ বলবে, আমি মানুষ! • কেউ বলবে, আমি অমুক কোম্পানীর অনার। • কেউ বলবে, আমি একজন মুসলমান। …এসব উত্তরের পেছনে কোন বিষয়টি কাজ করে বলুন তো? নিজের আত্মপরিচয় জানা ও না জানার বিষয়টি। যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, অনেক ক্ষেত্রে দেখা যায়, খোদ সে-ও জানে না, মুসলমানের আত্মপরিচয় কী! বিষয়টি চিন্তার কারণ, ভয়েরও কারণ। ডিপ্রেশন : কারণ, উপসর্গ, প্রতিকার ও সুস্থ জীবনের গাইডলাইন বর্তমান সময়ে সামাজিক ক্রাইসিসের অঙ্গনে একটি বহুল উচ্চারিত একটি শব্দ হলো ডিপ্রেশন। আমরা যে সমাজব্যবস্থায় বসবাস করছি, তাই মূলত অনেক ঠুনকো মানসিক অস্থিরতা আর হতাশার কারিগর। এই সমাজে কেউ আমাদের মানসিক গঠনকে দুর্বল করে দিচ্ছে, কেউ আবার কৃত্রিম অস্থিরতার বীজ বুনে দিচ্ছে, কেউ-বা কৈশোর পেরোনোর পথকে এক সুদীর্ঘ চক্রে আটকে দিচ্ছে। ফলস্বরূপ আমরা এমন এক প্রজন্মের বেড়ে ওঠা দেখতে পাচ্ছি, যারা বয়সে যুবক, তবে মানসিকতায় শিশু! এই অসুস্থ সমাজ আর অসুস্থ জীবনাচারের ভিড়ে কোনোভাবেই একটা মানুষ পরিপূর্ণ মানসিক বিকাশ নিয়ে বড় হতে পারে না। ইসলামি জীবনব্যবস্থা আর ঐশী জ্ঞানের রুহানিয়্যাতই এর থেকে উত্তরণের একমাত্র পথ। লেখক ইসমাইল আরাফাহ তার বেস্টসেলার বই ‘আল হাশাশাতুন নাফসিয়্যাহ’-তে বর্তমান সমাজের এই বাস্তবতা এবং ইসলামের সমাধানকে যুগ ও প্রজন্মের ভাষায় তুলে ধরেছেন। বক্ষ্যমাণ গ্রন্থটি তারই বাংলা সংস্করণ।