| লেখক | আর জে উদয় |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | রহস্য , গোয়েন্দা , ভৌতিক , থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| Language | বাংলা |
| Number of Pages | 87 |
| Cover Type | হার্ড কভার |
শুরুতেই বলে রাখি ,আমি লেখক নই,আমি একজন উপস্থাপক । আমার উপস্থাপনার একটা বড় অংশ জুড়ে রয়েছে “ ভৌতিক অনুষ্ঠান “ আর আমার জীবনের পুরোটা জুড়েই রয়েছে আমার মেয়ে “ সুজানা” । আমার মেয়ে ঠিক আমার মতই আড্ডাবাজ ,আমি যতই রাত করে বাড়ি ফিরি ,সে অপেক্ষায় থাকে বাবার কাছ থেকে ভৌতিক গল্প শোনার জন্য । বহু বছর ধরে রেডিও তে ভৌতিক অনুষ্ঠান করার কারনে আমার ভৌতিক গল্পের বাক্স টা বেশ বড় । এই বাক্সে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ার মানুষের ভৌতিক অভিজ্ঞতা যেমন আছে ,তেমনি ওপার বাংলা ও প্রবাসীদের বেশ কিছু ভয়ানক অভিজ্ঞতাও আছে । সেই অভিজ্ঞতা গুলো নিয়েই চলে আমাদের বাপ আর বেটির মাঝরাতের আড্ডা ।সেই আড্ডার সেরা গল্প গুলোই তুলে ধরার চেষ্টা করেছি আমার ষষ্ট বই “বাবার দেখা ভূতগুলো “ তে ।বইটি পরে ভালো কিংবা মন্দ যেই অভিজ্ঞতায় আপনার হবে ,আমাকে জানালে খুব খুশি হবো ।