| লেখক | দীপক কুমার কর্মকার |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ভাষা ও অভিধান |
| Language | বাংলা |
| Number of Pages | 452 |
| Cover Type | হার্ড কভার |
“বাংলা-ইরেজি প্রবাদ" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ প্রবাদ বাক্যগুলাে হলাে ভাষার সেই অংশ যা সকল মানুষ অভিজ্ঞতার মাধ্যমে শেখে এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করে। প্রবাদগুলাে অতীব সহজ ভাষায় একটি জাতি ও সংস্কৃতির বিশ্বাস ও দর্শনগুলাে প্রকাশ করে। পৃথিবীতে ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও জাতি থাকা সত্ত্বেও মানুষে মানুষে চিন্তা ও আবেগে দেখা যায় অদ্ভুত সাদৃশ্য আর এই সাদৃশ্যগুলাে দেখা যায় ভিন্ন ভিন্ন সংস্কৃতির প্রবাদের মধ্যেও। বাংলা ও ইংরেজি দুটি ভিন্ন ভাষা ও সংস্কৃতি কিন্তু এই দুইয়ের মৌলিক, শাশ্বত আবেগ ও চিন্তাধারার মতাে প্রবাদ বাক্যগুলােতেও দেখা যায় বিস্ময়কর সাদৃশ্য। এই বইয়ে এই দুটি ভিন্ন জাতি ও সংস্কৃতির প্রবাদের মধ্যে যে সাদৃশ্য আছে তা যেমন অনুসন্ধান করা হয়েছে, তেমনি প্রবাদগুলাের গূঢ় অর্থও প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। পাঠকরা যাতে তাদের কথন ও লিখনে বাংলা ও ইংরেজি প্রবাদ ফলপ্রসূরূপে ব্যবহার করতে পারে সেই দিকটি বিশেষ গুরুত্বের সাথে বিবেচনায় রাখা হয়েছে এই বইটিতে।