Whatsapp: +8801567808596

  |  

Track Order

বাংলা সাহিত্য : বিচিত্র বিচ্ছুরণ

বাংলা সাহিত্য : বিচিত্র বিচ্ছুরণ

৳300
৳255
সাহিত্যজগত সীমান্তশূন্য এক মহাবিশ্ব। অশেষ তার ঐশ্বর্য, অপার তার মহিমা। মানবীয় সৃষ্টিশীলতার সেই জগতে যে যার মতো আচরণ ও বিচরণ করে। তবু সাহিত্যের সর্ব বিষয়ে ড. নাজমুল হাসান তালুকদারের আন্তরিক আগ্রহ ও পর্যালোচনা বিশেষ মনোযোগের বিষয় হয়ে ওঠে। কারণ যা বিশেষ, তা
  লেখক   নাজমুল হাসান তালুকদার
  প্রকাশনী

 শোভা প্রকাশ

  সংস্করণ   May 22, 2026
  catagory  প্রবন্ধ
  Language   বাংলা
  Number of Pages   174
  Cover Type   হার্ড কভার

সাহিত্যজগত সীমান্তশূন্য এক মহাবিশ্ব। অশেষ তার ঐশ্বর্য, অপার তার মহিমা। মানবীয় সৃষ্টিশীলতার সেই জগতে যে যার মতো আচরণ ও বিচরণ করে। তবু সাহিত্যের সর্ব বিষয়ে ড. নাজমুল হাসান তালুকদারের আন্তরিক আগ্রহ ও পর্যালোচনা বিশেষ মনোযোগের বিষয় হয়ে ওঠে। কারণ যা বিশেষ, তা যেমন তাঁর মনোযোগ আকর্ষণ করে; তেমনই যা নির্বিশেষ কিংবা গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও স্বল্পালোচিত কিংবা অনালোচিত, তা আবিষ্কার ও পুনরাবিষ্কারে তিনি উৎসাহী ও উদগ্রীব। এই প্রবণতা সম্প্রতি প্রায় নিঃশেষ হতে চলেছে। নাজমুল হাসান তালুকদারের প্রবন্ধ তাই সচেতন পাঠকের কেন্দ্র হয়ে উঠতে পারে। বাংলা সাহিত্য : বিচিত্র বিচ্ছুরণ গ্রন্থে আলোচিত হয়েছে জসীম উদ্দীনের সাহিত্য বিষয়ক প্রবন্ধ, শওকত আলীর উপন্যাসে সম-সময়ের রেখাপাত, সন্তোষকুমার ঘোষের কিনু গোয়ালার গলি উপন্যাসের সঙ্গে রবীন্দ্রনাথের ‘বাঁশি’ কবিতার তুলনা, সন্তোষের গল্পে প্রতিফলিত নাগরিকতা ও সংঘাতের মর্মান্তিকতার পাশে সাহিত্যের সীমানা পেরিয়ে তাঁর মননশীল কর্মকা-ের স্বকীয়তা, আলাউদ্দিন আল আজাদের উপন্যাসে বিধৃত লিবিডো-চেতনা, সুনীল গঙ্গোপাধ্যায়ের ছবির দেশে কবিতার দেশের মায়াময় জগত ইত্যাদি। এক-যাত্রায় নানাবিধ চিন্তা ও চেতনার বিবিধ রস সঞ্চালণে এটি সামর্থ্যসম্পন্ন। আমি গ্রন্থটির বহুল প্রচার কামনা করি।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।