| লেখক | জগলুল আলম |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Number of Pages | 230 |
| Cover Type | হার্ড কভার |
বাংলাদেশ ভারত পাকিস্তান ১৯৬৯-১৯৭৫ মার্কিন স্টেট ডিপার্টমেন্টের গোপন দলিল জগলুল আলম Jaglul Alam Bangladesh Bharat Pakistan 1969-1975 Secret Documents of State Dept. of USA গ্রন্থ পরিচিতি কয়েক বছর আগে ইন্টারনেটে গুগল ব্রাউজ করার সময় মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ডিক্লাসেফায়েড করা দলিলের এক বিশাল তথ্যভাণ্ডার আমার হাতে এসে পড়ে। এর এক বিরাট অংশ ছিল স্টেট ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ কাগজপত্রের লেনদেন,অফিসারদের আলাপচারিতা এবং আমেরিকার বিভিন্ন দূতাবাস থেকে স্টেট ডিপার্টমেন্টে পাঠানো গোপন টেলিগ্রাম। এর মধ্যে বাংলাদেশ,পাকিস্তান ও ভারতের ওপর আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের বিভিন্ন দলিলের অংশবিশেষ একসঙ্গে করে আমি তার ওপর পড়াশোনা শুরু করি। দেখতে পাই বাংলাদেশ,পাকিস্তান ও ভারতসহ পৃথিবীর বহু দেশের স্বনামধন্য লেখক-গবেষকদের অনেকে এ সময়কাল নিয়ে কাজ করেছেন। কিন্তু দলিলগুলোর ওপর ভিত্তি করে বাংলায় বিস্তারিত ব্যাখ্যাসহ কোনো বই আমার চোখে পড়েনি। — বিশাল এক তথ্যাভাণ্ডার থাকলেও বাংলাদেশ,পাকিস্তান ও ভারতে ১৯৬৯-৭১ সালের ঘটনা প্রবাহ এবং একই সঙ্গে আমেরিকা ও অন্যান্য দেশের বাংলাদেশের অভ্যুদয় সংক্রান্ত মনোভাব নিয়ে ব্যাখ্যামূলক কোনো বই আজ পর্যন্ত বাংলায় বের হতে দেখা যায়নি। এই শূন্যতাই ছিল আমার বইটি লেখার মূল অনুপ্রেরণা। স্বাভাবিকভাবেই এর জন্য আমাকে সমসাময়িক আরও অনেক তথ্য সংগ্রহ করতে হয়েছে এবং এর ওপর অন্যান্য লেখক-গবেষকের অনেক তথ্য ব্যবহার করতে হয়েছে। তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। — এগ্রন্থে ব্যবহৃত তথ্যাদি মূলত সরাসরি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ডিক্লাসেফায়েড করা দলিল থেকে নেয়া। এর কোনোটিই উইকিলিক্সের ফাঁস করা তথ্য থেকে ব্যবহার করা হয়নি। — ঊইডটকে কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তথ্যভিত্তিক না করে সমসাময়িক বাংলাদেশ,পাকিস্তান ও ভারতের চলমান ঘটনা প্রবাহের একটি আনুপূর্বিক ইতিহাসে দাঁড় করাবার চেষ্টা করেছি। আমার মনে হয় নবীন পাঠকেরা এতে ইতিহাসের অনেক অজানা উপাদান খুঁজে পাবেন। – জগলুল আলম (২০১৪ সালে লিখিত ভূমিকার অংশবিশেষ) লেখক পরিচিতি বিশিষ্ট সাংবাদিক জগলুল আলমের জন্ম নরসিংদী জেলার করিমপুর গ্রামে ১৯৫৩ সালে। ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এবং ১৯৭৮ সনে সাংবাদিকতায় এমএ ডিগ্রি লাভের আগে থেকেই তৎকালীন সাপ্তাহিক নিউ নেশন পত্রিকায় সাংবাদিক হিসেবে তার হাতেখড়ি। তার সাংবাদিকতার প