| লেখক | বদরুদ্দীন উমর |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | বাংলাদেশ |
| Language | বাংলা |
| Number of Pages | 239 |
| Cover Type | হার্ড কভার |
বাঙলাদেশে অপরাধের জগৎ বদরুদ্দীন উমরের সম্প্রতি প্রকাশিত গ্রন্থ বাঙলাদেশে অপরাধের জগৎ। এ গ্রন্থের লেখক কথা বলেছেন সমাজের সচেতন দর্শক এবং সমাজ বিশ্লেষক হিসেবে। আর তাই তাঁর লেখাও হয়ে উঠেছে সমাজেরই দর্পণ। উমরের সরল অথচ গভীর,ধীর অথচ তীব্র,বর্তমান অথচ ভবিষ্যতের বার্তাবাহী লেখাগুলো আমাদের রাজনৈতিক সাহিত্যের জীবন্ত সম্পদতুল্য। উমর গ্রন্থটির ভূমিকায় লিখেছেন — ‘‘দেশের প্রতিটি ক্ষেত্রে,সর্বস্তরে ক্ষমতায় অধিষ্ঠিত লোকজন ও তাদের সাথে সম্পর্কিত লোকেরা চুরি,ঘুষখোরী,দুর্নীতি ও সন্ত্রাসের মাধ্যমে যেভাবে ধ্বংসাত্মক কাÐ করছে তার একটা বিবরণ এ বই-এ অন্তর্ভুক্ত লেখাগুলির মধ্যে আছে। এর থেকে বোঝা যাবে বর্তমান শাসক শ্রেণী ও তাদের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ কী ভাবে এক বড় অভিশাপের মতো এ দেশের জনগণের জীবন বিপন্ন ও বিপর্যস্ত করছে।’’ তাই,বস্তুত চলমান ইতিহাসের কড়চা হিসেবে শুধু নয়,শেষ পর্যন্ত আগামী দিনের আন্দোলন-সংগ্রাম-বিপ্লবের রসদ হিসেবেও এ গ্রন্থের লেখাগুলো কাজ করছে। লেখক পরিচিতি ১৯৩১ সালের ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান শহরে বদরুদ্দীন উমর জন্মলাভ করেন। তার পিতা আবুল হাশিম এবং মাতা মেহেরবানু বেগম। ঊনিশ শতকের শেষ দশক থেকে রাজনীতির সাথে সম্পর্কিত এই পরিবারে কংগ্রেস,মুসলিম লীগ,কমিউনিস্ট,অকমিউনিস্ট,কৃষক সংগঠনের যুক্ত নেতা ও কর্মী ছিলেন। পরিবেশ ছিল মুক্ত। জীবন ছিল স্বচ্ছল। একটি সুবিধাভোগী শ্রেণীতে জন্মেও তারা ছিলেন মানবদরদী,দেশহিতৈষী,স্বদেশপ্রেমী,জ্ঞান-বিজ্ঞানে আগ্রহী Ñ জীবনকে পরীক্ষা-নিরীক্ষার ভেতর দিয়ে নিয়ে দেশকে ভালাবাসার প্রচেষ্টা তাঁদের অনেকেরই ছিল। ১৯৫১ সালে তাঁরা বর্ধমান থেকে ঢাকায় আসেন। ১৯৫২ এর ফেব্রæয়ারি মাসে ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ এর অনুরোধক্রমে আমাদের ভাষার লড়াই নামক পুস্তিকা প্রণয়ন করেন উমর,যা পরিষদ কর্তৃক দশ হাজার কপি মুদ্রণ,বিতরণ এবং মাইকে পাঠ করা হয়। এভাবে ঢাকায় উমরের রাজনৈতিক সাহিত্য রচনা জীবনের গুরুত্বপূর্ণ প্রারম্ভকাল সূচিত হয়। পরে দেখা যায়,তিনি আমাদের দেশের রাজনৈতিক সাহিত্য রচনার ক্ষেত্রে প্রধান পুরুষ হিসেবে আবির্ভূত হয়েছেন। ১৯৫৪-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষকতা দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। ১৯৫৬ সালে চট্টগ্রাম কলেজে এবং পরে ১৯৫৭ সালে রাজাশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে যোগদান করেন। ১৯৬১ সালে অক্সফোর্ড বিশ^বিদ্যালয়ের কুইন্স কলেজ থেকে পিপিই (দর্শন,রাজনীতি ও অর্থনীতিতে) ডিগ্রী লাভ করেন। পূর্ব পাকি