| লেখক | স্বপন দাশগুপ্ত |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | রাজনীতি বিষয়ক বই |
| Language | : বাংলা |
| Number of Pages | 182 |
| Cover Type | হার্ড কভার |
লেখক রাজনৈতিক পরিবারে জন্ম ও বেড়ে উঠা।কৈশোর কাল থেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন । পরে রাজনীতি-সচেতন সাংবাদিক হিসেবে রাজনৈতিক ঘটনাবলি পর্যবেক্ষণ করেছেন । রাজনৈতিক নেতাদের ভাষণ, প্রেস রিলিজ, দলীয় সম্মেলনের রিপোর্ট, সম্মেলনে নেতাদের ভাষণ সংগ্রহ করে রাখতেন, চাকরি থেকে অবসর গ্রহণের পর অতীত রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে লেখা শুরু করেন। স্বাধীনতার পর প্রথম সর্বদলীয় সরকার গঠনের আহ্বান, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও সরকার গঠন, ছাত্রলীগের বিভক্তি, জাসদ গঠন, সংবিধান কার্যকর করা, ছাত্র ইউনিয়নের বিক্ষোভ, প্ৰথম জাতীয় সংসদ নির্বাচন, সর্বহারা পার্টির তৎপরতা, বিরোধী দলের আন্দোলন ও ১৯৭৪ সালের দুর্ভিক্ষ, সিরাজ সিকদার হত্যা, বাকশাল গঠন, পরিবারের অধিকাংশ সদস্যসহ বঙ্গবন্ধুকে হত্যা, খন্দকার মোশতাকের শাসনামল, ৭ নভেম্বরের সিপাহী জনতার অভ্যুত্থান ইত্যাদি নিয়ে লেখা হয়েছে এই বইতে ।