| লেখক | মাহবুবুল আলম |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | প্রবন্ধ |
| Language | বাংলা |
| Number of Pages | 796 |
| Cover Type | হার্ড কভার |
“বাংলাদেশের সাহিত্য" বইটির ভূমিকা থেকে নেয়াঃ বাংলাদেশের সাহিত্য' বইটি বাংলাদেশের সাহিত্যের ধারাবাহিক পূর্ণাঙ্গ ইতিহাস। ১৯৪৭ সাল থেকে সাম্প্রতিককাল পর্যন্ত বর্তমান বাংলাদেশের পরিসীমায় বাংলা সাহিত্যের যে বিকাশ ঘটেছে তা এ বইয়ের আলােচনার বিষয়। বইয়ের শুরুতে এদেশের সাহিত্যসৃষ্টির পটভূমি সম্পর্কে আলােকপাত করা হয়েছে। এরপর সাহিত্যের বিভিন্ন শাখা-প্রবন্ধ উপন্যাস ছােটগল্প নাটক ও কবিতা—এই পাঁচটি বিষয়ে লেখকগণের আবির্ভাবের ক্রম অনুসারে আলােচনা করতে গিয়ে লেখকগণের পরিচিতি, তাঁদের সাহিত্যসৃষ্টির প্রয়ােজনীয় তথ্য ও সাহিত্যের মূল্যায়ন করা হয়েছে। ফলে বাংলাদেশের কবিসাহিত্যিকগণ সম্পর্কে এবং তাদের সাহিত্য সম্পর্কে এ বই থেকে একটা ব্যাপক ধারণা লাভ করা সম্ভব হবে।