| লেখক | বদরুদ্দীন উমর |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | প্রবন্ধ |
| Language | বাংলা |
| Number of Pages | 520 |
| Cover Type | হার্ড কভার |
১৬.৯.১৯৭৩ থেকে ১৬.১২.১৯৭৪ পর্যন্ত সময়ে সাপ্তাহিক হলিডে পত্রিকায় প্রকাশিত রাজনৈতিক ভাষ্যগুলি Towards the Emergency (আগস্ট ১৯৮০) গ্রন্থে সংকলিত হয়েছে। বদরুদ্দীন উমর গ্রন্থটির ভূমিকায় উল্লেখ করেছেন,‘এমন একটি সময়ে রচনাগুলি লিখিত এবং প্রকাশিত হয়েছিল যখন শেখ মুজিবুর রহমান পরিচালিত রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং সরকার চরম সংকটে (point of no return) পতিত। দ্রুত এমন একটি অবস্থা ঘনিয়ে আসছিল যে অবস্থা থেকে মুক্তি পাবার একমাত্র অথচ সাময়িক যে পথটি খোলা ছিল তা হলো জরুরি অবস্থা জারি। সংবিধানে আগে থেকে জরুরি অবস্থা জারির সুযোগ সুরক্ষিত হয়েছিল। ২৮ ডিসেম্বর ১৯৭৪ তারিখে জরুরি অবস্থা ঘোষণা করা হলো। ক্ষমতাসীন পার্টি আওয়ামী লীগ ব্যতিত সকল রাজনৈতিক দল অবৈধ ঘোষিত হলো। অধিকাংশ সংবাদপত্র বন্ধ করা হলো,অবশিষ্টগুলি সরকারী আওতায় আনা হলো। শেখ মুজিবুর রহমান নিজেকে সভাপতি করে বাঙলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) নামে এক নোতুন ‘সমাজতন্ত্রী’ দল ঘোষণা করলেন,সত্ত্বর একদলীয় সরকারের আবির্ভাব ঘটল। এ দলে রইল আওয়ামী লীগ,মস্কো পন্থী বাঙলাদেশের কমিউনিস্ট পার্টি এবং মস্কোপন্থী ন্যাশনাল আওয়ামী পার্টি। এই ‘সমাজতান্ত্রিক’ দলটি রইল সকলের জন্য উম্মুক্ত – আমলা,সামরিক বাহিনীর সদস্য ইত্যাদি। ক্রমাগত চাপও থাকল সকল শ্রেণীর মানুষের উপর দলে যোগদানের। এই জরুরি আইন জারির মাধ্যমে অত্যাচার নিপীড়ন এমন উচ্চ পর্যায়ে পৌঁছাল যাকে তুলনা করা যায় কেবল ২৫ মার্চ – ১৬ ডিসেম্বর ১৯৭১ সময়কালে পাকবাহিনীর শাসনের সাথে। এই জরুরি অবস্থায় বহু বিপ্লবী এবং গণতন্ত্রীকে হত্যা করলো সরকারের বিভিন্ন বাহিনীর গুণ্ডারা এবং ক্ষমতাসীন দলের আওতাধীন অনিয়মিত বাহিনী। হাজার হাজার গ্রেপ্তার করা হলো। ঘরবাড়িতে আগুন দেওয়ায় বহু পরিবার গৃহহারা হলো। দেশের মানুষের জীবন সর্বক্ষেত্রে অসহনীয় হয়ে উঠল। এই পরিস্থিতির সুযোগ নিয়ে বাঙলাদেশ সেনাবাহিনীর একাংশ মার্কিন সহযোগিতায় কুদেতা ঘটালো,শেখ মুজিবুর রহমান পরিবার পরিজনসহ নিহত হলেন। তাঁর ফ্যাসিবাদী বৈশিষ্ট্যসম্পন্ন বাকশালও ছিন্নভিন্ন হয়ে বিলুপ্ত হলো। … পাঠক এ গ্রন্থে সে সময়ের ইতিহাস পাবেন না কিন্তু সে সময়ের কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক,অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার সাথে পরিচিত হতে পারবেন।’ (’Preface’ : বদরুদ্দীন উমর রচনাবলী : খণ্ড ৬ : পৃ ১১) আমাদের ভাষার লড়াই (প্রথম প্রকাশ ১৯৮১) হলো ‘ছোটদের জন্য ছোট আকারে ভাষা আন্দোলনের একটি ইতিহাস। … এ বইটির আকার ছোটই