Whatsapp: +8801567808596

  |  

Track Order

বিবাহ-পাঠ ও বিয়ের আগে প্যাকেজ

বিবাহ-পাঠ ও বিয়ের আগে প্যাকেজ

৳446
৳312
বিয়ের আগে : ফ্যান্টাসি নয়, হোক বাস্তব প্রস্তুতি স্পিডব্রেকারের কাজ কি মানুষকে গন্তব্যে পৌঁছতে বাধা দেয়া? কক্ষনো না। স্পিডব্রেকার তো মানুষের জীবনের নিরাপত্তা দেয়ার জন্য। বাধনহারা গতি যেন বিপদ ডেকে না আনে সে জন্য। সুস্থভাবে যেন স্বজনের কাছে সবাই ফিরতে পারে
  লেখক   শাইখ মাহমুদ আল-মিসরী, মানযূরুল করীম
  প্রকাশনী

 উমেদ প্রকাশ

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   296
  Cover Type   পেপার ব্যাক

বিয়ের আগে : ফ্যান্টাসি নয়, হোক বাস্তব প্রস্তুতি স্পিডব্রেকারের কাজ কি মানুষকে গন্তব্যে পৌঁছতে বাধা দেয়া? কক্ষনো না। স্পিডব্রেকার তো মানুষের জীবনের নিরাপত্তা দেয়ার জন্য। বাধনহারা গতি যেন বিপদ ডেকে না আনে সে জন্য। সুস্থভাবে যেন স্বজনের কাছে সবাই ফিরতে পারে সে জন্য। ‘বিয়ের আগে’ বইটাও তেমনই এক স্পিডব্রেকার। এর উদ্দেশ্য কখনোই বিয়েকে বাধাগ্রস্ত করা, বিয়েকে নিরুৎসাহিত করা নয়। ‘বিয়ের আগে’ বইটির উদ্দেশ্য, বুঝেশুঝে বিয়েতে উৎসাহিত করা। পূর্বপ্রস্তুতি নিয়ে বিয়ে করতে বলা। সঠিকভাবে সঠিক মানুষকে বিয়ে করতে বলা। কারণ? কারণ, আমরা অসংখ্য অপরিণামদর্শী বিয়ে দেখেছি। কত দ্রুত ছিন্নভিন্ন হয়ে গেছে সেসব বাঁধন, যা সৃষ্টি হয়েছিল ফ্যান্টাসির ওপর ভর করে। আর তেমনটা না হোক। বিয়েকে কেউ খেলা না ভাবুক। তরুণ-তরুণীরা বিয়ের আগেই বিয়ের বাস্তবতাগুলো বুঝে নিক, প্রস্তুত হোক, বিয়ে করুক। অতঃপর সুখে-শান্তিতে দুনিয়া-আখিরাতে একত্রে বসবাস করুক। আল্লাহুম্মা আমীন। বিবাহ-পাঠ বিয়ে! কেমন হবে একজন মুসলমানের বিয়ে? বিয়ের সময় একজন মুসলিম পাত্র- পাত্রী বা তাদের অভিভাবকদের কী কী বিষয় মাথায় রাখতে হবে? আমাদের সমাজের বিয়েগুলো কতটুকু ইসলামসম্মত? উত্তর আমাদের সবারই জানা। বিয়ের সংকল্প করা, পাত্র-পাত্রী নির্বাচন, পাত্র-পাত্রীর গুণাবলি, পাত্র-পাত্রী দেখা, বিয়ের সমস্ত কার্যকলাপ থেকে বাসর রাত পর্যন্ত সমস্ত বিষয়াদির ইসলামসম্মত গাইডলাইন এই বই। বিবাহ ইসলামের এমন এক বিধান, যা দেহ-মন-আত্মা-প্রজন্ম-সমাজ-পরিবারের সুস্থতা নিশ্চিত করে। বিপরীতে বিবাহের অনুপস্থিতি বা বিবাহ-প্রক্রিয়ার জটিলায়ন জন্ম দেয় শারীরিক-মানসিক অসুস্থতা, পরিবার-সমাজে অস্থিরতা, অসুস্থ হতাশ প্রজন্মের; পশ্চিমা সমাজ যার প্রকৃষ্ট উদাহরণ। ইসলাম একটি স্বয়ংসম্পূর্ণ জীবনব্যবস্থা। এতে জীবনের প্রতিটি ক্ষেত্রে আগাম-সমস্যা এড়ানোর এবং উদ্ভূত-সমস্যা নিরসনের নির্দেশনা রয়েছে। জীবনের যতগুলো সেক্টরের মুখোমুখি মানুষকে হতে হয়, সবগুলো। বিবাহ সম্পর্কিত সুস্পষ্ট নির্দেশনাও রয়েছে। তাই, আমাদের ঘরে ঘরে বরকতময় পরিবেশ নিশ্চিত করার জন্য ইসলামের গাইডলাইন অনুসারে পাত্র-পাত্রী নির্বাচন থেকে শুরু করে বিবাহের অনুষ্ঠান সবকিছু সম্পন্ন করা উচিত। এ উদ্দেশ্যকে সামনে রেখে প্রত্যেকের অবশ্যপাঠ্য একটি বই হতে যাচ্ছে ‘বিবাহ-পাঠ’।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।