Whatsapp: +8801567808596

  |  

Track Order

বিজ্ঞান নিয়ে কত লেখা

বিজ্ঞান নিয়ে কত লেখা

৳120
৳100
বিজ্ঞানের নানা বিষয় নিয়ে কত লেখাই না আমরা প্রতিদিন পড়ি। সে-সব লেখায় থাকে বিজ্ঞানীদের সাধনার কথা, তাঁদের আবিষ্কারের কথা, তাঁদের জীবনের কথা, তাঁদের চিন্তার কথা। আমি অন্য ভাষায় লেখা বিজ্ঞানের রচনার কথা বলছি না; বলছি বাংলা ভাষায় লেখা বিজ্ঞানের রচনাগুলির কথা।
  লেখক   সুব্রত বড়ুয়া
  প্রকাশনী

 কলি প্রকাশনী

  সংস্করণ   May 22, 2026
  catagory  শিশু কিশোরদের বই
  Language   : বাংলা
  Number of Pages   80
  Cover Type   হার্ড কভার

বিজ্ঞানের নানা বিষয় নিয়ে কত লেখাই না আমরা প্রতিদিন পড়ি। সে-সব লেখায় থাকে বিজ্ঞানীদের সাধনার কথা, তাঁদের আবিষ্কারের কথা, তাঁদের জীবনের কথা, তাঁদের চিন্তার কথা। আমি অন্য ভাষায় লেখা বিজ্ঞানের রচনার কথা বলছি না; বলছি বাংলা ভাষায় লেখা বিজ্ঞানের রচনাগুলির কথা। কখন থেকে শুরু হয়েছিল বিজ্ঞান নিয়ে এই লেখা? হিসাব করলে বলতে পারি আজ থেকে দুশো বছর আগে তো বটেই। কিভাবে শুরু হয়েছিল? কারাই বা সেসব লেখা লিখতে শুরু করেছিলেন? কেনই বা করেছিলেন? আসলে বিজ্ঞান নিয়ে বাংলায় লেখা শুরু হয়েছিল বিজ্ঞান শিক্ষা দেবার উদ্দেশ্য নিয়েই। আর মজার কথা হলো-এ কাজটি শুরু করেছিলেন যাঁরা তাঁদের মাতৃভাষা কিন্তু বাংলা ছিল না। তাঁরাও বাঙালিও ছিলেন না। তাঁরা ছিলেন ইউরোপীয়। অর্থাৎ ইউরোপের মানুষ। ইংরেজি ভাষাভাষী ইউরোপীয়। তাহলে কেন তাঁরা এ কাজটি করেছিলেন? একেবারে সোজাসুজি বললে বলতে হয় বাংলা ভাষায় বিজ্ঞানের পাঠ্যপুস্তক লেখাই ছিল তাঁদের উদ্দেশ্য। সে পাঠ্যপুস্তক পড়বে ছাত্ররা। দেশীয় ভাষায় অর্থাৎ মাতৃভাষায় জ্ঞান-বিজ্ঞান বিষয়ক বই পড়লে তাদের শিক্ষালাভ সহজ হবে।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।