Whatsapp: +8801567808596

  |  

Track Order

বিষাদে ঝরা পাতা

বিষাদে ঝরা পাতা

৳250
৳208
কবির জীবনবোধ উদ্ভূত এই কাব্যগ্রন্থের প্রতিটি কবিতায় গদ্যময় বাস্তবতার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। রূপায়িত হয়েছে মানবজীবনের পরিচ্ছন্ন হাসি-কান্না, সুখ-দুঃখের অন্তর্নিহিত মর্মবাণী, যা হৃদয়ের কোণে কোণে এক অদৃশ্য ঢেউ খেলে যায়। কিছু কথা বলা যায় না কখনো; শুধু অন্তরাল
  লেখক   ইব্রাহিম খলিল
  প্রকাশনী

 অক্ষরপত্র প্রকাশনী

  সংস্করণ   May 22, 2026
  catagory  ছড়া ,  কবিতা ও আবৃত্তি
  Language   বাংলা
  Number of Pages   200
  Cover Type   হার্ড কভার

কবির জীবনবোধ উদ্ভূত এই কাব্যগ্রন্থের প্রতিটি কবিতায় গদ্যময় বাস্তবতার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। রূপায়িত হয়েছে মানবজীবনের পরিচ্ছন্ন হাসি-কান্না, সুখ-দুঃখের অন্তর্নিহিত মর্মবাণী, যা হৃদয়ের কোণে কোণে এক অদৃশ্য ঢেউ খেলে যায়। কিছু কথা বলা যায় না কখনো; শুধু অন্তরালে অনুভবের ধূসর চাদরে ঢাকা পড়ে থাকে। তবুও সে কথা স্নিগ্ধ শিশিরকণায় ভোরের প্রথম রোদের উচ্ছ্বাসের মতো হৃদয়ের মণিকোঠায় জ্বলজ্বল করে অনুক্ষণ। কিছু প্রেম, কিছু বেদনা, কিছু একাকিত্ব এই চরাচরে অনন্তকাল ধরে নিভৃতে থেকে যায়, যার আকুতি নিয়তই তাড়িয়ে বেড়ায় হৃদয়ের গহিনে। বিষাদে ঝরা পাতা বইটি সেই সব না-বলা কথকতার শিল্পিত বাণীমূর্তি। পাঠক নিজেকে অজানায় হারিয়ে আবার নতুন রূপে খুঁজে পাবেন গ্রন্থভুক্ত কবিতার পঙ্ক্তিতে পঙ্ক্তিতে। অস্তগামী গোধূলির মাঝেও খুঁজে পাবেন বেঁচে থাকার স্বপ্ন- হয়তো নিঃসঙ্গ শীতলতায় পাবেন একমুঠো রঙিন উষ্ণতা।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।