| লেখক | Unknown brand |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | রহস্য , গোয়েন্দা , ভৌতিক , থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| Language | বাংলা |
| Number of Pages | 160 |
| Cover Type | হার্ড কভার |
বিশ্বখ্যাত লেখকদের গল্প নিয়ে ‘সেরা গল্প সংকলন’ অনেকেই প্রকাশ করেছেন। TERRY O’BRIAN বিভিন্ন খ্যাতিমান লেখকের পঞ্চাশটি বিখ্যাত গল্প নিয়ে বের করেন ’50 GREATEST SHORT STORIES.’ বইটির প্রথম প্রকাশকাল ছিল ২০১৫। সে’সময়ে সেটি ‘The number one bestseller’ হওয়ার গৌরব অর্জন করে। সেখান থেকে এগারটি গল্প অনুবাদ করে এ বইটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। মপাঁসার ‘ফেয়ারওয়েল’, দুই বন্ধু’ সমারসেট মম এর ‘সুখী মানুষ’ এবং ন্যাথানিয়েল হথর্ন এর ‘ডাঃ হিডেলগারের এক্সপেরিমেন্ট’ গল্প তিনটি অন্যান্য বই থেকে নিয়ে অনুবাদ করা হয়েছে। প্রত্যেকটি গল্পের স্বাদ ভিন্ন। গল্পগুলোতে রয়েছে মানুষের চরিত্রের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, বিদ্রুপ, হাস্যরস, রোমাঞ্চ, অতিপ্রাকৃত রহস্যের ছোঁয়া। প্রত্যেক লেখকই অষ্টাদশ শতকের। সেসময়টা ছিল বোধহয় খ্যাতিমান লেখকদের আবির্ভাবের যুগ এবং ছোটগল্পের স্বর্ণযুগ। সে সময়ের রচিত গল্পগুলো মনে হয় যেন আজও নতুন। মানুষের চরিত্রকে যেভাবে আঁকা হয়েছে আজকেও আমরা মানুষের মধ্যে একই রুপ দেখতে পাই। আসলে গল্পগুলো চিরনতুন-কখনও পুরনো হওয়ার নয়।