Whatsapp: +8801567808596

  |  

Track Order

বিশ্বাস অবিশ্বাসের সমীকরণ

বিশ্বাস অবিশ্বাসের সমীকরণ

৳400
৳260
একজন প্রকৃত মুসলিমের প্রধান সম্পদ হল ঈমান। ঈমান ব্যক্তির মধ্যে যে প্রভাব বিস্তার করে তার নাম আখলাক। ব্যক্তির চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা, আচার-আচরণ, স্বভাব-প্রকৃতি, নীতি-নৈতিকতা এবং জীবন যাপনের সর্বত্রই ঈমানী প্রভাব ভাস্বর হয়ে থাকে। শরীয়তের মূল উৎস কুরআন ও
  লেখক   আসাদুর রহমান নাছিম
  প্রকাশনী

 বইঘর

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   319
  Cover Type   হার্ড কভার

একজন প্রকৃত মুসলিমের প্রধান সম্পদ হল ঈমান। ঈমান ব্যক্তির মধ্যে যে প্রভাব বিস্তার করে তার নাম আখলাক। ব্যক্তির চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা, আচার-আচরণ, স্বভাব-প্রকৃতি, নীতি-নৈতিকতা এবং জীবন যাপনের সর্বত্রই ঈমানী প্রভাব ভাস্বর হয়ে থাকে। শরীয়তের মূল উৎস কুরআন ও হাদীস বিষয়ে যার জ্ঞান যত গভীর, তার ঈমান ও আখলাকের দীপ্তি তত প্রখর। মানব জীবনের প্রতিটি ধাপ, প্রতিটি পদক্ষেপের সাথে পাথেয় হিসেবে মিশে আছে কুরআন ও হাদীসের পথনির্দেশ। সেসব অমূল্য পাথেয় সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকা এবং সঠিক চর্চার অভাবে তৈরি হচ্ছে নানাবিধ বিভ্রান্তি ও বিভাজন। জন্ম নিচ্ছে কুসংস্কার ও হীন স্বার্থকেন্দ্রিক মনগড়া মতবাদ। এসব মতবাদে আকৃষ্ট হয়ে বর্তমান প্রজন্মের বিশ্বাসী ও অবিশ্বাসী উভয় সম্প্রদায়ের আবেগ তাড়িত একটি গোষ্ঠী পৌঁছে গেছে উগ্রতার চরম সীমায়। এই পরিস্থিতিতে স্বদেশ ভাবনা ও ঈমানী চেতনা লেখককে উদ্বুদ্ধ করেছে একটি সামগ্রিক সমীকরণ আঁকতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রিশটির অধিক প্রসঙ্গের উপর লেখক কুরআন ও হাদিসের বাণীসমূহের চমৎকার সন্নিবেশ ঘটিয়েছেন। বিষয়ভিত্তিক কুরআনের আয়াত ও হাদিসের সমাহার অনুসন্ধিৎসু পাঠক ও গবেষকদেরকে দারুণভাবে সহায়তা করবে। সহজ ও সাবলীল ভাষায় রচিত ‘আমি স্বপ্ন দেখি, আপনিও দেখেন কি?’ বইটি পাঠকদেরকে নিয়ে যাবে নতুন এক বোধ ও চিন্তার জগতে। -প্রকাশক

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।