Whatsapp: +8801567808596

  |  

Track Order

বিশ্বসাহিত্যের বারান্দায়

বিশ্বসাহিত্যের বারান্দায়

৳600
৳450
সাহিত্য এক অন্তহীন সমুদ্র। অজস্র জলকল্লোল মিলিত হয়েছে তার তরঙ্গবিভূষিত মোহনায়। কিন্তু বাংলা ছাড়া অন্য ভাষার সাহিত্য-দ্রাঘিমার কতটা খোঁজ আমরা রাখি? কতটা জানি ওই আসমুদ্রহিমাচলের সৃষ্টিবৈভব আর সেসবের কারিগরদের? লেখক আমাদের ঠুলি-আঁটা চোখে লন্ঠন জ্বেলে অন্ধকা
  লেখক   কামরুল ইসলাম
  প্রকাশনী

 কথাপ্রকাশ

  সংস্করণ   May 22, 2026
  catagory  প্রবন্ধ
  Language   বাংলা
  Number of Pages   294
  Cover Type   হার্ড কভার

সাহিত্য এক অন্তহীন সমুদ্র। অজস্র জলকল্লোল মিলিত হয়েছে তার তরঙ্গবিভূষিত মোহনায়। কিন্তু বাংলা ছাড়া অন্য ভাষার সাহিত্য-দ্রাঘিমার কতটা খোঁজ আমরা রাখি? কতটা জানি ওই আসমুদ্রহিমাচলের সৃষ্টিবৈভব আর সেসবের কারিগরদের? লেখক আমাদের ঠুলি-আঁটা চোখে লন্ঠন জ্বেলে অন্ধকার সরিয়ে দিতে চেয়েছেন এই সংকলনে। ইংরেজি সাহিত্য পড়িয়েছেন দীর্ঘদিন। ফলে বিশ্বসাহিত্যের গভীর পাঠমগ্নতা স্বাভাবিকভাবেই তাঁর রয়েছে। এই সংকলনে ওই অভিনিবেশ ও স্ফুরণ লক্ষ করা যায়। সংকলনটিতে কবি, কথাসাহিত্যিক, নাট্যকার থেকে সাহিত্যতত্ত্ব বিষয়ে যেমন প্রবন্ধ সন্নিবেশিত হয়েছে; রয়েছে অনূদিত কবিতা ও সাক্ষাৎকার। সংকলিত কবি-লেখকদের কোনো কোনো রচনার খবর আমাদের অজানা নয়। কিন্তু এসব রচনায় তিনি উক্ত রচয়িতাদের জীবন, দার্শনিকতা, সৃষ্টিসত্তা এবং সমকালের কাক্সিক্ষত ও অনাহুত দগ্ধতার প্রতি দৃষ্টি দিয়েছেন, যেসব অভিনিবেশের মধ্য দিয়ে লেখকের সৃষ্টিচৈতন্যের বিকাশ অনুভব করা যায়। আর অনূদিতাংশ-কবিতা ও সাক্ষাৎকার-এই সংকলনের উল্লেখযোগ্য এলাকা। যেসব রচনা আমাদের দেবে ভিন্ন এক সাহিত্যশৈলী আস্বাদের আলো ও ইশারা।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।