| লেখক | উম্মু মুহাম্মাদ, ড. মোহাম্মদ সরোয়ার হোসেন |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইসলামি বই |
| Language | বাংলা |
| Number of Pages | 0 |
| Cover Type | Unknown Cover |
শাশুড়ি বউমার মেলবন্ধন শাশুড়ি-বউমা উভয়ই ভিন্ন ভিন্ন পরিবার এবং পরিবেশ থেকে উঠে আসে। তাদের বেড়ে ওঠা যেমন ভিন্ন, তেমনিভাবে ভিন্ন তাদের চিন্তাভাবনা, চাওয়া-পাওয়াগুলোও। এতকিছুর পরও তারা একসাথে সুখে-স্বাচ্ছন্দ্যে একই ছাদের নিচে বাস করতে পারে, যদি মহীয়ান আল্লাহর কথাগুলো ঠিকঠাক মেনে চলে। এই বইটিতে আমরা এমন কিছু বিষয় জানব যা শাশুড়ি-বউমা সম্পর্কের দ্বন্দ্ব নিরসনে সহায়ক হবে। স্রেফ আল্লাহর জন্য একে অপরকে শ্রদ্ধা করতে ও ভালোবাসতে পারবে। প্রশান্তি ও প্রশস্তির একটি জীবন উপভোগ করতে পারবে। প্রেমময় দাম্পত্য জীবন (নিয়ম, কৌশল, পরামর্শ) কেন এ বইটি? মুসলিম পরিবারে আঘাত করা সমস্যার পরিমাণটা যখন তুমি বুঝতে পারবে… মুসলিম সংসারে মারাত্মক ফাটল ধরিয়ে দেওয়ার বিষয়টা যখন তুমি আন্দাজ করতে পারবে… কত স্বামী-স্ত্রী যে ঝগড়ায় পড়ে দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়ে দিচ্ছে, যখন তুমি তা জানতে পারবে… কত ঘর ধ্বংস হয়েছে, কত পরিবার যে বিভক্ত হয়েছে এসব দাম্পত্য সমস্যার কারণে যখন তুমি তা জানতে পারবে… যখন তুমি জানতে পারবে যে, তালাকের পরিমাণ সর্বোচ্চ ভয়ংকর পর্যায়ে গিয়ে ঠেকেছে… কোনো কোনো আরব রাষ্ট্রে তালাকের পরিমাণ দাঁড়িয়েছে ৫০%… যখন তুমি জানতে পারবে যে, তালাকের কারণে সন্তানসন্ততির ওপর যে কতটা বিরূপ প্রভাব পড়ে… তখন তুমি এ বইয়ের গুরুত্ব বুঝতে পারবে। সন্তান প্রতিপালনে এ যুগের চ্যালেঞ্জ প্রত্যেক মাতাপিতাই সুসন্তানের স্বপ্ন লালন করেন যারা বড় হয়ে পরিবার এবং সমাজের জন্য দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা রাখবে। আগের তুলনায় শিক্ষিত, ছোট পরিবার এবং অর্থনৈতিকভাবে স্বচ্ছল হওয়া সত্ত্বেও এ যুগের মাতাপিতারা সন্তান লালন-পালন নিয়ে অনেক অজানা এবং অচেনা চ্যালেঞ্জের কারণে দিশেহারা অনুভব করেন। ডিজিটাল প্রযুক্তির অপ্রতিরোধ্য অগ্রগতি এবং সহজলভ্যতার কারণে সামাজিক আবহের যে আমুল পরিবর্তন হচ্ছে যা সিংহভাগ পিতামাতার কাছে কল্পনাতীত মনে হতে পারে। শরীরের সব পূর্নাংগ অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে জন্ম গ্রহন করলেও একটি শিশুর মস্তিষ্ক বিকাশ শুরু হয় ভুমিষ্ঠ লাভের পর থেকে এবং ২০ বছর বয়সের মধ্যে তা পরিপূর্ণতা পায়। শিশুর মস্তিষ্ক বিকাশে পরিবেশের (পিতামাতার সাথে সম্পর্ক, সামাজিক যোগাযোগ, প্রকৃতির সাথে সংস্পর্শ, বন্ধুবান্ধবের প্রভাব, ডিজিটাল মিডিয়া ইত্যাদি) ভূমিকা রয়েছে যা নিয়ে অনেক গবেষণা হয়েছে। শিশুদের বিকাশের একটি গুরুত্বপূর্ণ ধাপে (০-৫ বছর) নিউরোলোজিক্যাল কিছু ত্রুটি (যেমন-অটিজম, এডিএইচডি, লিখতে-পড়তে অসুবিধা), থ্যালাসেমিয়াসহ আরো স্বাস্থ্যগত বিষয় সম্পর্কে আমাদের দেশের পিতামাতারা অসচেতন। শিশুর স্বাভাবিক এবং অস্বাভাবিক বিকাশ (০-৬ বছরের চেকলিস্টসহ) নিয়ে বইটিতে আলোচনা করা হয়েছে যেন পিতামাতারা সচেতন হতে পারেন। মস্তিষ্ক বিকাশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময়কালে (৯-১৪ বছর) কিশোর-কিশোরীদের ধর্মীয় চিন্তা-চেতনা, সামাজিক দৃষ্টিভঙ্গি, আত্মপরিচয়, যৌন পরিপক্বতা ইত্যাদির বিকাশ ঘটে। এই সময়টিতে এলজিবিটি বা ট্রান্সজেন্ডার মতাদর্শ, পর্নোগ্রাফি, মাদকাসক্তি, স্ক্রিন (স্মার্টফোন, ডিজিটাল ডিভাইস) আসক্তি, অপর্যাপ্ত ঘুম ইত্যাদি নতুন চ্যালেঞ্জিং ইস্যুগুলো গবেষণালব্ধ তথ্যের মাধ্যমে আলোচনা করে এর মোকাবেলার কৌশল নিয়ে বইটিতে দিক-নির্দেশনা রয়েছে। বইটি সকল শ্রেনীর পাঠকদের জন্য উপযোগী, বিশেষ করে পিতামাতা, শিক্ষক এবং রিলিজিয়াস স্কলারদের জন্য অবশ্যপাঠ্য। লাভ এন্ড রেসপেক্ট (গোলাপি কভার) দাম্পত্য জীবনের ওপর বিখ্যাত বই। দাম্পত্য সম্পর্কের ওপর তিন দশকের কাউন্সেলিংয়ের অভিজ্ঞতার নির্যাস দিয়ে ড. এমারসন এগারিচেস বইটিতে এঁকেছেন স্বামী-স্ত্রীর নীল-গোলাপি সম্পর্কের রসায়নগাঁথা। স্বামী স্ত্রীর সাইকোলজি কীভাবে কাজ করে? সেই সাইকোলজিকে কীভাবে ইতিবাচকভাবে নিয়ন্ত্রণ করা যায়? –তার একটি চমৎকার পাঠ অপেক্ষা করছে আপনার জন্য। অ্যামাজনে এ বইয়ের রেটিং সংখ্যা অবিশ্বাস্য রকমের ওপরে, তিনহাজার ছাড়িয়ে গেছে রেটিংয়ের সংখ্যা!! বিবাহেচ্ছু, বিবাহিত সুখী যুগল, অসুখী স্বামী স্ত্রী সবার জন্য বইটি হতে পারে সুখপাঠ্য এবং উপকারী। দাম্পত্য জীবনের অজানা রহস্যাদি জেনে সম্পর্ককে আরও সুখময়, প্রাণবন্ত করে নিতে কাছে রাখতে পারেন বইটি।