Whatsapp: +8801567808596

  |  

Track Order

বিয়ের গিফট (বাজেট ৫০০৳)

বিয়ের গিফট (বাজেট ৫০০৳)

৳624
৳465
বিয়ে স্বপ্ন থেকে অষ্টপ্রহর বিয়ের মতো অনবদ্য একটি আশীর্বাদ দুঃসহ অভিশাপে পরিণত হতে পারে যদি বিয়ের আগের ও পরের কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করা না হয়। কুরআন ও সুন্নাহ অনুযায়ী সাজানো দাম্পত্য জীবন শুধু স্বামী-স্ত্রী উপরই নয় বরং গোটা সমাজের উপর আল্লাহর অনুগ্রহ বয়
  লেখক   সাইয়েদ মুবারক, মাজদি মুহাম্মাদ আশ-শাহাভি
  প্রকাশনী

 সিয়ান পাবলিকেশন

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   0
  Cover Type   Unknown Cover

বিয়ে স্বপ্ন থেকে অষ্টপ্রহর বিয়ের মতো অনবদ্য একটি আশীর্বাদ দুঃসহ অভিশাপে পরিণত হতে পারে যদি বিয়ের আগের ও পরের কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করা না হয়। কুরআন ও সুন্নাহ অনুযায়ী সাজানো দাম্পত্য জীবন শুধু স্বামী-স্ত্রী উপরই নয় বরং গোটা সমাজের উপর আল্লাহর অনুগ্রহ বয়ে আনে। বিয়েকে পার্থিব জীবনের সুখ ও পরিপূর্ণতার কেন্দ্রবিন্দুতে পরিণত করার ক্ষেত্রে প্রধান বিষয়গুলো এই বইয়ে আলোচিত হয়েছে। একজন আন্তরিক পাঠক বইটি থেকে প্রাপ্ত শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করলে সুখী ও শান্তিপূর্ণ জীবন যাপনে সক্ষম হবেন, ইন-শা আল্লাহ। দি ল্যাংগুয়েজ অব লাভ (দাম্পত্য সম্পর্কের সৌন্দর্য) একজন সঙ্গী/সঙ্গীনি তার পার্টনারকে দৃশ্যমান কিছু উপহার দিবে। আমরা আমাদের প্রিয়জনকে উপহার দেয়ার মাধ্যমে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারি। নিজেদের সম্পর্ককে মজবুত করতে পারি। রাসূল (সা.) নিজেও ছোট্ট একটি হাদিসে ভালোবাসার এ ভাষাটি সম্পর্কে সুপারিশ করেছেন। তিনি বলেছেন, ‘তোমরা একে অপরকে উপহার দাও। তাহলেই তোমরা একে অন্যের প্রিয় হয়ে উঠতে পারবে।’ এখানে উল্লেখ্য যে, উপহার দেয়া নেয়ার ক্ষেত্রেও নারী পুরুষের মানসিকতায় পার্থক্য আছে। একজন পুরুষের সবসময়ই দৃষ্টিভঙ্গিটা এমন যে, আমার স্ত্রী যদি আমাকে কিছু দিতেই চায় তাহলে তা যেন প্রয়োজনীয় বা আমার কাজে লাগার মতো কিছু হয়। একজন পুরুষ খুচরা খুচরা উপহার চায় না। এগুলো তার কাছে অপচয় বলে মনে হয়। পুরুষ চায় তার স্ত্রী প্রয়োজনে সারা বছর টাকা জমিয়ে একবারে একটি গিফট দিক, কিন্তু ভালো কিছু দিক। দাম্পত্যের ছন্দপতন ইসলামে বিয়ের অন্যতম মূল উদ্দেশ্য হলো স্বামী-স্ত্রীর মাঝে সুখী বন্ধন গড়ে তোলা—যেন দুটো প্রাণ একে অপরের মাঝে প্রশান্তি খুঁজে পায়। এজন্য সুখী দাম্পত্য বলতে কী বোঝায়, কীভাবে তা অর্জন করতে হয়, ধরে রাখতে হয়—এসবই আমাদের জানা প্রয়োজন। রসূলুল্লাহ (ﷺ)-এ সবকিছুই আমাদের বিশদভাবে শিখিয়ে গিয়েছেন। সুখী সংসারের অনেক নিয়ামক রয়েছে। সুখ কখনোই শুধু শারীরিক সম্পর্ক দিয়ে লাভ করা যায় না। হ্যাঁ, স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ একান্ত মুহূর্তগুলো সুখী সম্পর্ক গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পাশাপাশি আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তারা শারীরিক ও মানসিকভাবে কতটা স্বাচ্ছন্দ্যে সময় কাটাচ্ছেন, অর্থনৈতিকভাবে তারা কতটা সন্তুষ্ট—এসবও খেয়াল রাখা দরকার। উভয়ের ব্যক্তিত্বে মিল, ধর্মীয় বিষয়গুলোতে একই দৃষ্টিভঙ্গি—এসবও সম্পর্কের ওপর বেশ ভালো প্রভাব রাখে। সুখী সংসারের মজবুত ভিত গড়ার পথ ইসলাম আমাদের বাতলে দিয়েছে, শিখিয়েছে নানা মূলনীতি। এই মূলনীতিগুলো মেনে চললে দাম্পত্য জীবনে ভারসাম্য নিজে থেকেই চলে আসে। এ রকম কিছু মূলনীতি নিয়েই আমাদের ‘দাম্পত্যের ছন্দপতন’। এই গ্রন্থের লেখকদ্বয় দেখানোর চেষ্টা করেছেন কীভাবে সুখী দাম্পত্য জীবনের শক্ত ভিত গড়ে তোলা যায়—কোথা থেকে আসে নানা সমস্যার ঝড়-ঝাপটা, সেসবের মাঝে কীভাবে টিকে থাকতে হয়, এগিয়ে যেতে হয়। এছাড়া বইয়ের দ্বিতীয় অংশে আলোচনা করা হয়েছে পাত্র-পাত্রী নির্বাচন থেকে শুরু করে স্বামী-স্ত্রীর অধিকারগুলো কী কী ইত্যাদি বিষয়াদি।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।