| লেখক | দৃষ্টি দিজা |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ছড়া , কবিতা ও আবৃত্তি |
| Language | বাংলা |
| Number of Pages | 72 |
| Cover Type | Unknown Cover |
‘কবি’ শব্দটি শুনলে, পড়লে কিংবা চিন্তায় এলে আপনার মাথায় প্রথম কেমন অবয়ব আসে? যদিও সেটি মাথার দোষ নয়। গুণও নয়। আমার বক্তব্যের কেন্দ্রবিন্দুও নয়। কেবল একটি প্রশ্ন মাত্র। এই বইয়ে বিগত পাঁচ বছরে আমার লেখা কবিতাগুলো থেকে বাছাইকৃত কিছু কবিতা সংকলিত রইল। এই জীবনক্ষেপন, ক্ষুধা, কিংবা ভরপেট ঢেকুর, একাকিত্ব, মানসিক অতি-বিশৃঙ্খল সচল অবস্থা এবং বৈকল্য, কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক দুশ্চিন্তা অথবা নিরপেক্ষ সুচিন্তা, প্রেম, ব্যর্থতা সব একত্র করে বাজারে উঠালাম। একবছর আগে যখন কবিতার বই করার চিন্তা আসে, তখন নাম রাখবো ভেবেছিলাম “কৃষ্ণ-হিম থেকে।” যেন কালো, কুঁড়ে, অথচ পরিবারের ক্রোড়ে বসা একটি জীবনের আন্ডারগ্রাউন্ড থেকে প্রতিধ্বনিত হওয়া আবছা শব্দসমষ্টি জুড়ে একটি আখ্যান। এই এক বছরে চিন্তায়, দেশের রাজনৈতিক পটে এবং একই বাহিকায় সর্বোপরি বইয়ের নামে পরিবর্তন এলো। আপনাদের হাতে বইটি তুলে দেবার অদূর ভবিষ্যত পর জীবনের এই অধ্যায়টির (যাকে বলে- One Certain Period একরকম ইতি ঘটার সম্ভাবনা দেখি।