Whatsapp: +8801567808596

  |  

Track Order

বোনাস ৫টি বইয়ের সেট

বোনাস ৫টি বইয়ের সেট

৳2000
৳1440
Bonus এই বইটির উদ্দেশ্য ইংরেজি শেখানো নয়, বইটির উদ্দেশ্য ইংরেজিতে উৎসাহী করে তোলা। ইংরেজির যে word গুলো আমার কাছে চমকপ্রদ, রহস্যময়, জটিল ও মজার বলে মনে হয়েছে তার কিছু এখানে তুলে ধরা হয়েছে। ইংরেজি বিদেশি ভাষা, এই ভাষা আমাদের আয়ত্বে আনা একটা কঠিন সমস্য
  লেখক   মো. টিপু সুলতান
  প্রকাশনী

 হিমেল পাবলিকেশন

  সংস্করণ   May 22, 2026
  catagory  ভাষা ও অভিধান
  Language   বাংলা
  Number of Pages   1352
  Cover Type   পেপার ব্যাক

Bonus এই বইটির উদ্দেশ্য ইংরেজি শেখানো নয়, বইটির উদ্দেশ্য ইংরেজিতে উৎসাহী করে তোলা। ইংরেজির যে word গুলো আমার কাছে চমকপ্রদ, রহস্যময়, জটিল ও মজার বলে মনে হয়েছে তার কিছু এখানে তুলে ধরা হয়েছে। ইংরেজি বিদেশি ভাষা, এই ভাষা আমাদের আয়ত্বে আনা একটা কঠিন সমস্যা । কখনও বানান ভুল হয়ে যায় আবার কখনও word এর অর্থও ভুলে যায়। এ সব সমস্যাগুলোর আংশিক এমনভাবে বেছে নেয়া হয়েছে যে ইংরেজির জ্ঞান খুব বেশি নাহলেও কোনো সমস্যা নেই, যেকেউ সহজে মনে রাখতে পারবে। সত্যি কথা বলতে কি, কিছু কিছু সমস্যা আসলে খাঁটি ইংরেজির সমস্যা নয়-যুক্তিতর্কের সমস্যা । আমি নিজে সেগুলোর পেছনে দীর্ঘ তিন বছর সময় ব্যয় করে পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। । এই বইয়ের প্রতিটি পর্বে যুক্তি, উপমা ও গল্পের মাধ্যমে প্রতিটি word কে এমনভাবে তুলে ধরা হয়েছে, সেগুলোতে একবার চোখ বুলিয়ে গেলে যে কেউ মজা পাবে, ইংরেজি-দক্ষতা বৃদ্ধি করার জন্য এর চেয়ে মজার কোনো যুক্তি ব্যবহার করা যায় বলে আমার জানা নেই। বলা প্রয়োজন, এখানে সবকিছুই আমার নিজের সংগ্রহ। একজন পাঠক যদি এই বইটি পড়ে ইংরেজিতে উৎসাহী হন, আমি মনে করব আমার পরিশ্রমটুকু কাজে লেগেছে-আমি সার্থক। আমি মনে প্রাণে বিশ্বাস করি, Yes, No, Very good ও Bonus শব্দগুলো যেমন আমরা বাংলা শব্দের মতো বলে থাকি, তদ্রুপ প্রচ্ছদের শব্দ গুলোসহ আমার বই থেকে অনেক শব্দও ভবিষ্যতে বাংলা শব্দের মতো ব্যবহার করা হবে। যা আমাদের ইংরেজি ভাষাকে সহজ হতে সহজতর করার জন্য সাহায্য করবে এবং এই ভাষা শেখায় সকলকে আরো উৎসাহী করবে। Bonus 2 এই বইটির উদ্দেশ্য ইংরেজি শেখানো নয়, বইটির উদ্দেশ্য ইংরেজিতে উৎসাহী করে তোলা। ইংরেজির যে word গুলো আমার কাছে চমকপ্রদ, রহস্যময়, জটিল ও মজার বলে মনে হয়েছে তার কিছু এখানে তুলে ধরা হয়েছে। ইংরেজি বিদেশি ভাষা, এই ভাষা আমাদের আয়ত্বে আনা একটা কঠিন সমস্যা । কখনও বানান ভুল হয়ে যায় আবার কখনও word এর অর্থও ভুলে যায়। এ সব সমস্যাগুলোর আংশিক এমনভাবে বেছে নেয়া হয়েছে যে ইংরেজির জ্ঞান খুব বেশি নাহলেও কোনো সমস্যা নেই, যেকেউ সহজে মনে রাখতে পারবে। সত্যি কথা বলতে কি, কিছু কিছু সমস্যা আসলে খাঁটি ইংরেজির সমস্যা নয়-যুক্তিতর্কের সমস্যা । আমি নিজে সেগুলোর পেছনে দীর্ঘ তিন বছর সময় ব্যয় করে পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। । এই বইয়ের প্রতিটি পর্বে যুক্তি, উপমা ও গল্পের মাধ্যমে প্রতিটি word কে এমনভাবে তুলে ধরা হয়েছে, সেগুলোতে একবার চোখ বুলিয়ে গেলে যে কেউ মজা পাবে, ইংরেজি-দক্ষতা বৃদ্ধি করার জন্য এর চেয়ে মজার কোনো যুক্তি ব্যবহার করা যায় বলে আমার জানা নেই। বলা প্রয়োজন, এখানে সবকিছুই আমার নিজের সংগ্রহ। একজন পাঠক যদি এই বইটি পড়ে ইংরেজিতে উৎসাহী হন, আমি মনে করব আমার পরিশ্রমটুকু কাজে লেগেছে-আমি সার্থক। আমি মনে প্রাণে বিশ্বাস করি, Yes, No, Very good ও Bonus শব্দগুলো যেমন আমরা বাংলা শব্দের মতো বলে থাকি, তদ্রুপ প্রচ্ছদের শব্দ গুলোসহ আমার বই থেকে অনেক শব্দও ভবিষ্যতে বাংলা শব্দের মতো ব্যবহার করা হবে। যা আমাদের ইংরেজি ভাষাকে সহজ হতে সহজতর করার জন্য সাহায্য করবে এবং এই ভাষা শেখায় সকলকে আরো উৎসাহী করবে। ইংরেজি বিদেশি ভাষা হওয়ার কারণে আমাদের কাছে অনেক সময় জটিল বলে মনে হয় । ফলে আমরা ভয় পেয়ে ভাষাটিকে দূরে সরিয়ে রাখি কিন্তু পরবর্তী সময় তা আরও জটিলতর মনে হয় । আমরা জানি গাইতে গাইতে গায়েন, ঠিক তেমনি ইংরেজি ভাষাও বলতে বলতে সকলের নিকট সহজ ভাষা হিসেবে পরিচিত হয়ে ওঠবে। যেমনভাবে Chair, Table, Automatic, School, College, Medicine, Station ইত্যাদি শব্দ আমরা মাতৃভাষার মতো সাবলীলভাবে ব্যবহার করে থাকি তেমনিভাবে আমার বইটি পড়ে আশা করি ভবিষ্যতে এই শব্দের ভাণ্ডার আরও বৃদ্ধি পাবে। Bonus Spoken এই বইটির উদ্দেশ্য ইংরেজিতে যারা আদৌ দক্ষ নয়, তারাও যেন প্রয়োজনীয় ছোট ছোট বাক্যের মাধ্যমে একে অপরের সাথে ইংরেজি ভাষায় মনের ভাব বিনিময় করতে পারে। ইংরেজি বিদেশি ভাষা, এই ভাষা আমাদের আয়ত্তে আনা কঠিন। আমরা কখনও word ভুলে যাই, কখনও অর্থ ভুলে যাই, আমাদের একটি বাক্যকে সঠিকভাবে উপস্থাপন করতে লজ্জাবোধ হওয়ার কারণে আমরা ভুলেও ইংরেজিতে একে অপরের সাথে ভাব বিনিময় করতে চাই না। তা ছাড়া বাক্য গঠনের কত নিয়ম-এই নিয়মের ঝামেলার কারণে আমাদের ইংরেজি জানা বাক্যগুলোও ভুলে যাই। এই বইয়ের প্রতিটি পর্বে-প্রতিটি প্রচলিত বাক্যকে বারবার এমনভাবে তুলে ধরেছি-যাতে যারা ইংরেজিতে অক্ষরজ্ঞানসম্পন্ন তারাও বইটি হাতে নেওয়ার সাথে সাথে ইংরেজি ভাষায় কিছু বাক্যের মাধ্যমে একে অপরের সাথে ভাব বিনিময় করতে পারবে। Bonus Basic Grammar সমস্ত প্রশংসা মহান আল্লাহর যাঁর অপার অনুগ্রহে BONUS Basic Grammar (A Grammar Book for the Strong Foundation of English) গ্রন্থখানি শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের সুদীর্ঘ ২৩ বছর শিক্ষাদানের অভিজ্ঞতার আলোকে আমরা গ্রন্থটি রচনা করার চেষ্টা করেছি। ইংরেজি ব্যাকরণের সময়োপযোগী চাহিদা পূরণের লক্ষ্যে সম্ভাব্য সকল গুরুত্বপূর্ণ Basic Element-গুলো অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে সন্নিবেশিত হয়েছে যা সকল শ্রেণির শিক্ষার্থীদের সার্বিক চাহিদা মেটাতে সক্ষম হবে বলে আমরা মনে করি। শুধু তাই নয়, এতে রয়েছে ইংরেজি ব্যাকরণ শিক্ষাদানের অসংখ্য কৌশলগত এবং সৃজনশীল উপস্থাপনা পদ্ধতি যা সম্মাননীয় নবীন শিক্ষকবৃন্দ প্রয়োগ করে তাদের পাঠদানকে আরও কার্যকর, ফলপ্রসূ এবং সফল করতে সমর্থ হবেন বলে আশা করি। অনেক ক্ষেত্রে বক্তৃতার ভঙ্গিতে বিভিন্ন বিষয়কে উপস্থাপন করা হয়েছে যাতে সেগুলো আরও সহজবোধ্য, আনন্দদায়ক এবং উপভোগ্য হয়ে ওঠে। দুর্বোধ্য ও জটিল বিষয়গুলোকে বিভিন্ন উদাহরণ, তীর চিহ্ন, ছক, রেখা এবং ছবির মাধ্যমে সহজভাবে উপস্থাপন করা হয়েছে যাতে কারো বুঝতে কোনো অসুবিধা না হয়। পর্যাপ্ত উদাহরণের পাশাপাশি প্রতিটি অধ্যায়ের শেষে বিভিন্ন আঙ্গিকে যথেষ্ট সংখ্যক অনুশীলনী দেওয়া হয়েছে যার মাধ্যমে সম্মাননীয় শিক্ষকগণ তাঁদের শিক্ষার্থীদের পূর্ণাঙ্গভাবে মেধা যাচাই পূর্বক সকল পরীক্ষায় এবং বাস্তব জীবনে পূর্ণরূপে প্রস্তুত করতে সমর্থ হবেন। বইটি পড়ে শিক্ষার্থীরা সামান্যতম উপকৃত হলেও এর পিছনে ব্যয়িত অক্লান্ত শ্রম ও প্রচেষ্টাকে সার্থক এবং সাফল্যমণ্ডিত মনে করব। Bonus বাংলা বাংলা আমাদের মাতৃভাষা হওয়া সত্ত্বেও এই ভাষার প্রতি অবহেলা ও ঔদাসীনতার কারণে দুলাইন লিখতে গেলেই অনেক ভুল করে থাকি । কখনো বানান ভুল, কখনো যতিচিহ্নের ভুল আবার কখনো সন্ধি বা সমাসের ভুলে ভাষার সৌন্দর্য নষ্ট করে ফেলি । আমরাই বা কি করব, তা ছাড়া হাজারো বইয়ে অনেক ভুল বানান সহ একুশের বইমেলায় বিভিন্ন বই দেখা যায় । বানান নিয়ে বহু বিতর্কেরও সুরাহা হয়নি । এসব কারণেই বাংলা ভাষায় বহুবিধ বিশৃঙ্খলা দেখা দেয় যা হাস্যকর বিষয় হয়ে ওঠে অনেক প্রসিদ্ধ সরকারি কলেজের দৈনন্দিন একটি বিজ্ঞপ্তিতে দেখলাম ‘এতদ্বারা’ জানানো যাচ্ছে যে এই ‘এতদ্বারা’ শব্দটি ঢাকা কলেজ এতদ্বারা সঠিকভাবে লিখেছেন। এই যে, বিভিন্ন সরকারি কলেজের বানানের ভিন্নতার কারণে আমাদের ছাত্রসমাজ কোনটি সঠিক বানান বা কোনটি ভুল বানান তা নির্ণয় করতে পারছে না। শুধু এতদ্দ্বারা এই একটি শব্দ বা পাঁচটি শব্দ না । হাজারো শব্দ ভুল লেখা হচ্ছে । যার যা খুশি সে তাই লিখছে । এবং এই ভুল লেখা দিয়ে অফিস আদালত সচল আছে । আমরা ইংরেজিতে কিছু লিখতে গেলেই অভিধান দেখে জেনেবুঝে সঠিকভাবে লেখার চেষ্টা করি। কিন্তু মাতৃভাষা বাংলায় লেখার সময় আমরা অভিধান দেখার অনীহা প্রকাশ করি । এটা এক ধরনের আলসেমি বা বোকামি । আমরা শুধুমাত্র বানান ভুল লিখি না, বাক্যও ভুল লিখে থাকি । ভুল লেখা আমাদের এক ধরনের অসুস্থ প্রতিযোগিতায় পরিণত হয়েছে। আমরা মাতৃভাষাকে সম্মান দেখানোর জন্য বাংলা লিখতে বানানে যেন ভুল না করি । সঠিকভাবে লেখার চেষ্টা করব । এই ভাষার সঠিক ব্যবহার করে মাতৃভাষাকে সম্মান প্রদর্শনের মাধ্যমে আমাদের আত্মমর্যাদাও বৃদ্ধি পাবে ।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।