| লেখক | মনোয়ারুল ইসলাম |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ভাষা ও অভিধান |
| Language | বাংলা |
| Number of Pages | 96 |
| Cover Type | হার্ড কভার |
ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম উপাদান লোকসাহিত্য। লোকসাহিত্যের সবচেয়ে জনপ্রিয় এবং আকর্ষণীয় উপাদান হিসেবে বিবেচিত হয় প্রবাদ-প্রবচন। ভাষা, বিশ্বাস, লোকাচার, সংস্কৃতি, সংস্কার, জনশ্রুতি ও লোককথা থেকে প্রবাদ-প্রবচনের উৎপত্তি। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো ব্রাহ্মণবাড়িয়া জেলার লোকসংস্কৃতিও বেশ সমৃদ্ধ। প্রবাদ-প্রবচন ব্রাহ্মণবাড়িয়ার লোকমুখে “ডাহের কথা বা নজিরা” নামে পরিচিত। ব্রাহ্মণবাড়িয়ার জনপদের এই দুর্দান্ত লোকসাহিত্যকে সুরক্ষা, সংরক্ষণ ও বহুল চর্চার লক্ষ্যেই এই প্রবাদ-প্রবচনগুচ্ছের প্রাথমিক উদ্যোগ।