Whatsapp: +8801567808596

  |  

Track Order

ব্রেইন বুস্টার কম্বো

ব্রেইন বুস্টার কম্বো

৳1050
৳728
রিফ্রেশ ইয়োর ব্রেইন কোনোকিছুকে তুচ্ছ ভেবে অবহেলা করবেন না, কারণ সেটিই একদিন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হয়তো সেখানেই আপনার সফলতার পথ লুকিয়ে আছে। ব্রেইন রুলস জন জে. মেদিনার ‘ব্রেইন রুলস’ বইটি আমাদের মস্তিষ্কের ১২টি গুরুত্বপূর্ণ নিয়ম সহজ ভাষায়
  লেখক   মোহাম্মদ আশিক, জন মেদিনা
  প্রকাশনী

 এশিয়া পাবলিকেশন্স

  সংস্করণ   May 22, 2026
  catagory  আত্ম-উন্নয়ন ,  মোটিভেশনাল ও মেডিটেশন
  Language   বাংলা
  Number of Pages   454
  Cover Type   হার্ড কভার

রিফ্রেশ ইয়োর ব্রেইন কোনোকিছুকে তুচ্ছ ভেবে অবহেলা করবেন না, কারণ সেটিই একদিন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হয়তো সেখানেই আপনার সফলতার পথ লুকিয়ে আছে। ব্রেইন রুলস জন জে. মেদিনার ‘ব্রেইন রুলস’ বইটি আমাদের মস্তিষ্কের ১২টি গুরুত্বপূর্ণ নিয়ম সহজ ভাষায় তুলে ধরে। বইটিতে লেখক নিউরোসায়েন্সকে আমাদের দৈনন্দিন জীবন, কর্মক্ষেত্র ও শিক্ষার সাথে সম্পৃক্ত করেছেন এবং দেখিয়েছেন কীভাবে এই নিয়মগুলো আমাদের কর্মক্ষেত্র ও শিক্ষাক্ষেত্রে প্রভাব ফেলে। বইটির অনুবাদক, লেখকের ভাবনাকে সাবলীলভাবে উপস্থাপন করেছেন, যাতে সবাই বইটি সহজে বুঝতে পারে। তিনি লেখকের মূল বক্তব্য বজায় রেখে বাংলাভাষী পাঠকদের জন্য বইটি সহজবোধ্য করে তোলার চেষ্টা করেছেন এবং কিছু পশ্চিমা উদাহরণকে বাংলাদেশের সংস্কৃতির সাথে মিলিয়ে নতুন করে লিখেছেন। ‘ব্রেইন রুলস’ কেবল থিওরি বা নিয়ম নয়, এটি আমাদের ঘুম, ব্যায়াম, মানসিক চাপ, মনোযোগ এবং শেখার পদ্ধতির মতো গুরুত্বপূর্ণ দিকগুলোর ওপর আলোকপাত করে। বইটি পড়লে আমরা জানতে পারবো কেন কিছু জিনিস আমাদের মনে থাকে আবার কিছু ভুলে যাই, কীভাবে আমাদের অনুভূতি শেখা এবং মনে রাখার ক্ষেত্রে ভূমিকা রাখে, এবং কীভাবে আমাদের দৃষ্টি ও শ্রবণশক্তি মস্তিষ্কের সাথে যুক্ত। সঙ্গীত এবং লিঙ্গের ভিন্নতাও মস্তিষ্কের কার্যকারিতাকে কীভাবে প্রভাবিত করে, তা-ও আলোচনা করা হয়েছে। সবশেষে, বইটি অনুসন্ধিৎসু মন এবং শেখার আগ্রহের গুরুত্ব তুলে ধরে। ‘ব্রেইন রুলস’ আমাদের শেখায়, মস্তিষ্কের এই নিয়মগুলো মেনে চললে আমরা আরও সুস্থ, সুখী ও সফল জীবন যাপন করতে পারি। এটি কোনো সাধারণ উপদেশ নয়, বরং বিজ্ঞানভিত্তিক তথ্য যা আমাদের মস্তিষ্কের সম্ভাবনাকে কাজে লাগাতে সাহায্য করে। দ্য পাওয়ার অফ সেল্ফ-ডিসিপ্লিন “দ্য পাওয়ার অফ সেল্ফ-ডিসিপ্লিনঃ আত্মনিয়ন্ত্রণের শক্তি” গ্রন্থটি জনপ্রিয় লেখক ও গবেষক “পিটার হলিন্স” -এর দীর্ঘ গবেষণার সমন্বিত রূপ। ইংরেজি ভাষায় লিখা সাড়া জাগানো এই বইটি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিত এবং জনপ্রিয়। এটি একসময় সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকাতেও অন্তর্ভুক্ত ছিল। “দ্য পাওয়ার অফ সেল্ফ-ডিসিপ্লিনঃ আত্মনিয়ন্ত্রণের শক্তি” মুলত মনোবৈজ্ঞানিক বহুমাত্রিক দর্শনের একটি গবেষণাধর্মী উপস্থাপন। ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে কি করে সু-অভ্যাস গড়ে তোলা যায়, তা এই বইটিতে বর্ণনা করা হয়েছে। তাছাড়া ব্যক্তির অভীষ্ট লক্ষ্য-অর্জনে সক্রিয় থাকার ক্ষেত্রেও বইটি সহায়ক হিসাবে কাজ করবে। কর্মসম্পাদনের প্রারম্ভিকতা পার করে, অন্যমনস্কতা কাটিয়ে এবং তার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে নির্দিষ্ট লক্ষ্যে অবিচল থাকার বিভিন্ন উপাদান পাওয়া যাবে বইটিতে। আমাদের কর্মস্পৃহা আর কর্মসম্পাদনের মধ্যে সামঞ্জস্য রক্ষা করার কৌশল এখানে উল্লেখ করা হয়েছে। ব্যক্তির আত্মনিয়ন্ত্রণ কৌশল সম্পর্কিত গবেষণা-নির্ভর বিভিন্ন তত্ত্ব এবং ব্যবহারিক আলোচনা পাঠকের চিন্তার জগতকে প্রসারিত করবে। এই বইটি গভীর মনোযোগের সাথে অধ্যয়ন করলে জীবনের প্রতি আগ্রহ-হারানো পরাজিত মানুষকে আত্মনিয়ন্ত্রণের সীমানায় সচল রেখে, ইতিবাচক ভবিষ্যৎ দেখানোর কাজটি আয়ত্ব করাবে। ‘কোনও গুপ্তবিদ্যা নয়, অভ্যাস আর চর্চার প্রায়োগিক ফলাফল হলো আত্মনিয়ন্ত্রণের চাবিকাঠি’ – এই সত্যটিই বইটির পাতায় বারবার উঠে এসেছে। বইটিকে বাংলায় অনুবাদ করেছেন লেখক ও উপন্যাসিক কাজী রাশেদ। বইটির তাত্ত্বিক বিশুদ্ধতা রক্ষা এবং বঙ্গানুবাদে বহুল প্রচলিত শব্দমালার ব্যবহারে অনুবাদক সর্বোচ্চ মনোযোগী থেকেছেন। তথাপি ভাষাগত উৎকর্ষতা অনুবাদটির বিশেষ দিক হিসাবে মুল্যায়িত হবে। বর্তমান সময়ের প্রেক্ষিতে বইটি নিঃসন্দেহে পাঠকের মন জয় করবে।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।