Whatsapp: +8801567808596

  |  

Track Order

বরকতময় ভোর ও নামাজে ফজর

বরকতময় ভোর ও নামাজে ফজর

৳280
৳140
হযরত ইবনে কাসির রহ. লেখেন, ভোরের সময়টি একটি গনিমত এবং আল্লাহর নেয়ামত বণ্টনের উপযুক্ত সময়। সময়টি অত্যন্ত বরকতপূর্ণ। এ সময়ে ঘুমিয়ে থাকা অসংখ্য কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত হওয়ার কারণ। যে ব্যক্তি চায় যে, সে এ সময়টির যাবতীয় নেয়ামত, গনিমত, রোজি-রোজগারে কল্যাণ ও ব
  লেখক   মাওলানা রুহুল্লাহ নকশবন্দী
  প্রকাশনী

 দারুল আরকাম

  সংস্করণ   May 22, 2026
  catagory  ইসলামি বই
  Language   বাংলা
  Number of Pages   144
  Cover Type   হার্ড কভার

হযরত ইবনে কাসির রহ. লেখেন, ভোরের সময়টি একটি গনিমত এবং আল্লাহর নেয়ামত বণ্টনের উপযুক্ত সময়। সময়টি অত্যন্ত বরকতপূর্ণ। এ সময়ে ঘুমিয়ে থাকা অসংখ্য কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত হওয়ার কারণ। যে ব্যক্তি চায় যে, সে এ সময়টির যাবতীয় নেয়ামত, গনিমত, রোজি-রোজগারে কল্যাণ ও বরকতসমূহ অর্জন করবে, সে যেন এত মূল্যবান সময়টিতে অযথা ঘুমিয়ে থেকে অফুরন্ত বরকত ও খাইরাত অর্জন করা থেকে বঞ্চিত না থাকে। হযরত ডাক্তার আবদুল হাই আরেফি রহ. বলেন, আল্লাহ তাআলা সকালের সময়গুলোকে এমন বানিয়েছেন যে, এ সময়ে ধরণির প্রতিটির বস্তুর মাঝে নতুনত্ব আসে। ঘুমন্ত লোকেরা জেগে ওঠে। পুষ্পকলিগুলো পাপড়ি মেলে। ফুল ফোটে। পাখিরা জেগে ওঠে আল্লাহর জিকির করে। এ সময়টি নতুন জীবন দানের সময়। এ সময়ে তুমি যদি আল্লাহর জিকির করতে থাকো, তাহলে তোমার অন্তরে আল্লাহর দিকে রুজু হওয়ার নুর পয়দা হবে... সুতরাং যদি পাথেয় হিসেবে ‘বরকতময় ভোর ও নামাজে ফজর’ বইটিকে অধ্যয়নে রাখা হয়, তাহলে আশা করি পাঠকদের মাঝে ফজর নামাজ জামাতে পড়ার আগ্রহ জন্মাবে। প্রাতঃকালীন অলসতা হতে মুক্ত হয়ে সকালের সকল রহমত, বরকত, হেদায়েতসহ ইহকালীন ও পরকালীন যাবতীয় উপকারসমূহ দ্বারা উপকৃত হতে পারবে।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।