| লেখক | ইমদাদুল হক মিলন |
| প্রকাশনী | |
| সংস্করণ | September 29, 2026 |
| catagory | শিশু কিশোরদের বই |
| Language | : বাংলা |
| Number of Pages | 64 |
| Cover Type | হার্ড কভার |
সন্ধ্যাবেলা বুমার ফোন। কণ্ঠ অতিশয় কাতর। 'মাঙ্কি।' 'বলো।' 'তুই কোথায়?' 'এ সময় কোথায় থাকি?' 'প্রশ্নের জবাবে প্রশ্ন করছিস কেন, বাপ?' 'তো কী করব?' 'জবাব দে।' 'এ সময় কি বাড়ির বাইরে থাকতে পারি? শোনো, ফিরিস্তি দিচ্ছি। স্কুল থেকে এসে আমি আর মটু ধূপখোলা মাঠে যাই। আজও গিয়েছি। গেণ্ডারিয়া হাই স্কুলের সঙ্গে ফুটবল ম্যাচ ছিল। মটু তেমন ভাল খেলে না, আমি ভাল খেলি।' 'খেলার রেজাল্ট?' 'ড্র।'