Whatsapp: +8801567808596

  |  

Track Order

ব্যবস্থাবদলের রাজনীতি

ব্যবস্থাবদলের রাজনীতি

৳150
বাংলাদেশের রাজনীতিতে দল অনেক, কিন্তু ধারা মাত্র দু’টি। একটি ধারা বিদ্যমান পুঁজিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রেখে এবং তারই অধীনে শাসক পরিবর্তনের অর্থাৎ ক্ষমতার রদবদলের; অন্য ধারাটি ব্যবস্থাবদলের। সমস্ত বিশ্বজুড়ে পুঁজিবাদ এখন অত্যন্ত নৃশংস ও নগ্নরূপে ফ্যাসিবাদী চ
  লেখক   আজিজুর রহমান আসাদ, বিমল বিশ্বাস
  প্রকাশনী

 দ্যু প্রকাশন

  সংস্করণ   May 22, 2026
  catagory  প্রবন্ধ
  Language   বাংলা
  Number of Pages   152
  Cover Type   Unknown Cover

বাংলাদেশের রাজনীতিতে দল অনেক, কিন্তু ধারা মাত্র দু’টি। একটি ধারা বিদ্যমান পুঁজিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রেখে এবং তারই অধীনে শাসক পরিবর্তনের অর্থাৎ ক্ষমতার রদবদলের; অন্য ধারাটি ব্যবস্থাবদলের। সমস্ত বিশ্বজুড়ে পুঁজিবাদ এখন অত্যন্ত নৃশংস ও নগ্নরূপে ফ্যাসিবাদী চরিত্র গ্রহণ করছে। মানুষের সঙ্গে মানুষের এবং মানুষের সঙ্গে প্রকৃতি ও পরিবেশের বিচ্ছিন্নতাকে মারাত্মক পর্যায়ে নিয়ে গেছে। পুঁজিবাদ সবসময়েই পিতৃতান্ত্রিক, কর্তৃত্ববাদী এবং ভোগলিপ্সার লালন-পালনকারী। অমানবিক এই ব্যবস্থাটিকে বিদায় করতে হলে ব্যবস্থাবদলের রাজনীতিকে জোরদার করা ভিন্ন অন্য কোনো উপায় নেই। সে-রাজনীতির লক্ষ্য থাকা চাই ব্যক্তিমালিকানার জায়গায় সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করা। বর্তমান প্রকাশনাটি ব্যবস্থাবদলের জন্য জনগণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য, রূপরেখা ও কৌশলের একটি বস্তুনিষ্ঠ ও আশাবাদী বিবরণ তুলে ধরেছে। সামাজিক বিপ্লবের রাজনীতিতে আত্মনিয়োগকারী তিনজন বিশিষ্ট রাজনৈতিক কর্মী মিলে এটি রচনা করেছেন। নিজেদের অভিজ্ঞতা, অধ্যয়ন ও জ্ঞানের ভিত্তিতে আড়ম্বরহীন স্পষ্ট ভাষায় হৃদয়গ্রাহী রূপে এটি রচিত। এর বিশেষ বৈশিষ্ট্য বিদ্যমান ব্যবস্থার বিশ্লেষণ এবং সংস্কৃতিতে গুরুত্বারোপ। ওই বিশ্লেষণের ওপর ভিত্তি করেই জনগণতন্ত্র প্রতিষ্ঠার কৌশল ও পন্থার একটি রূপরেখাও তাঁরা উপস্থিত করেছেন। বইটি পড়লে বিপ্লবকামী পাঠক বিবেচনার জন্য মূল্যবান বিষয় খুঁজে পাবেন, এবং আশা রাখি যে অন্য পাঠকরাও সামাজিক বিপ্লব ছাড়া যে মুক্তি নেই সে-উপলব্ধির দিকে অগ্রগমণে উদ্বুদ্ধ হবেন।

বইয়ের রেটিং: (0.00/5, 0 রেটিং)
রেটিং দিতে লগইন করুন।