| লেখক | আনিসুজ্জামান |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | জীবনী , স্মৃতিচারণ ও সাক্ষাৎকার |
| Language | বাংলা |
| Number of Pages | 192 |
| Cover Type | হার্ড কভার |
“চেনা মানুষের মুখ” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ এ-বইতে যাদের কথা বলা হয়েছে, তাঁরা। আমাদের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের অন্তর্গত। কোথাও আছে তাঁদের কৃতির আলােচনা, কোথাও তাদের সম্পর্কে স্মৃতিচারণ, কোথাও বা কৃতির কথা ও স্মৃতির কথা মিলেমিশে গেছে। লেখক কোথাও নির্মোহ, তাঁর পরিবেশিত তথ্যই সেখানে রচনা করেছে যুক্তির শৃঙ্খল; কোথাও বা তিনি আবেগাক্রান্ত, কিন্তু লক্ষ রেখেছেন অতিরঞ্জন যেন না হয়। সংকলিত প্রবন্ধগুলি পঞ্চাশ বছরের অধিককাল ধরে রচিত। গদ্যের পারিপাট্য ও মেদহীনতা। এসব রচনাকে গতি দিয়েছে।