| লেখক | আশরাফুল আলম পিনটু |
| প্রকাশনী | |
| সংস্করণ | September 29, 2026 |
| catagory | শিশু কিশোরদের বই |
| Language | : বাংলা |
| Number of Pages | 16 |
| Cover Type | পেপার ব্যাক |
ঠাসবুনোট এক বন। লোকালয় থেকে দূরে। বহুদূরে। সে বনে গাছ আর গাছ। ছোট গাছ। বড় গাছ। আর ঝোপঝাড়ে ভরা। নিবিড় বনে ঝিরিঝিরি বাতাস। সে বাতাসে কাঁপে গাছের পাতা। দোল খায় লতা। কাঠবেড়ালি লাফিয়ে বেড়ায় এ গাছে ও গাছে। ঘাসের গালিচায় ডিগবাজি খায় খরগোশেরা। ইতিউতি হরিণের হাঁটাহাঁটি। শুকনো পাতায় শব্দ তোলে মচ মচ। মচ মচ। পাখিরা গান করে বন জুড়ে। উড়ে বেড়ায় ডালে ডালে।