| লেখক | সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.) |
| প্রকাশনী | |
| সংস্করণ | May 22, 2026 |
| catagory | ইতিহাস ও ঐতিহ্য |
| Language | বাংলা |
| Number of Pages | 96 |
| Cover Type | হার্ড কভার |
শিক্ষাবিদ ও মনোবিজ্ঞানীগণ এক্ষেত্রে একমত, লক্ষ্যভেদী ও প্রাণোদ্দীপ্ত কাহিনিমালা শিক্ষা ও চরিত্র গঠনে ঈমানি ও ধর্মীয় অনুভূতি সৃষ্টিতে প্রধান শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। বিশেষকরে, যখন সেসব কাহিনিতে ঈমান, ইয়াকিন, ধর্ম ও রেসালাতের রং মেশানো থাকে। চ্যান ভীনহীতএ গল্প বা কাহিনি যদি শিশু-কিশোরদের বুদ্ধি ও বোধশক্তি অনুযায়ী লিখা হয় এবং সে ভাষায় লেখা হয় যে ভাষায় তারা সহজভাবে বোঝে আত্মস্থ করতে পারে এবং তা থেকে রস আস্বাদন করতে পারে, তখন সেসব গল্প- কাহিনি শিশু-কিশোরদের জন্যে শিক্ষা নিকেতনের ভূমিকা পালন করে, যেখান থেকে তারা মনের উপর কোনো ধরনের বোঝা বা কোনো ধরনের বিরক্তিবোধ ছাড়াই শিখবে উত্তম ও ভালো-ভালো চরিত্র, মহৎ আদর্শ লাভ করবে অনুপম নৈতিকতা কোমল মহান সব অনুভূতি।এ প্রসঙ্গে মহান আল্লাহর বাণীর চেয়ে সত্য ও সুন্দর কথা আর কার হতে পারে যা তিনি তাঁর কালামে পাকে বলেছেন- لَقَدْ كَانَ فِي قَصَصِهِمْ عِبْرَةٌ لِأُولِي الْأَلْبَابِ.”তাদের (নবীগণের) কাহিনিমালায় বুদ্ধিমানদের জন্যে শিক্ষামূলক দৃষ্টান্ত রয়েছে।”তিনি তাঁর প্রিয় নবী (সা.)-কে সম্বোধন করে বলেন- فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ.”আপনি কাহিনি বর্ণনা করুন, তারা হয়ত চিন্তা করবে।” (অর্থাৎ, এখান থেকে চিন্তার খোরাক পাবে)।’সূরা ইউসুফ, আয়াত: ১১০। সুরা আল আরাফ, আয়াত: ১৭৬